২৪ এপ্রিল ২০২০
প্রচ্ছদ :
রাজিব রায়
গৌরাঙ্গ হালদার
লেখক, অনুবাদক
2384

গৌরাঙ্গ হালদার
লেখক, অনুবাদক

2384

জনি ক্যাশের গান : Hurt

ক্ষত

জনি ক্যাশ। একাধারে বিখ্যাত গায়ক, গীতিকার, সংগীতবিদ, অভিনেতা ও লেখক। জন্ম ১৯৩২ সালে, আমেরিকায়। জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের রেকর্ড বিক্রির ইতিহাসে, সর্বকালের সর্বাধিকের তালিকায় তিনি অন্যতম। সারা পৃথিবীজুড়ে তাঁর রেকর্ড বিক্রি হয়েছে ৯০ মিলিয়নেরও বেশি। সঙ্গীতে তিনি ‘রক অ্যান্ড রোল’, ‘রকাবিলি’, ‘ফোক’, ‘ব্লুজ’ এবং ‘গসপেল’ ধারায় কাজ করেছেন। তুমুল জনপ্রিয় অ্যালবামের মাঝে ‘অ্যাট ফলসম প্রিজন’ (১৯৬৮), ‘অ্যাট স্যান কোয়েন্টিন’ (১৯৬৯) এবং ‘আমেরিকান রেকর্ডিংস’ (১৯৯৪) সবিশেষ উল্লেখযোগ্য। জনি ক্যাশ এই Hurt বা ‘ক্ষত’ গানটির জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড পান ১৯৯৬ সালে। গানটি লিখেছিলেন ইন্ডাস্ট্রিয়াল রক ব্যান্ডের ট্রেন্ট রেজনর। এটি ছিল ক্যাশের শেষ সফল বাণিজ্যিক রেকর্ড। মহান এই শিল্পী ২০০৩ সালে মারা যান।

 

অনুবাদ: গৌরাঙ্গ হালদার

Johnny Cash [1932 – 2003]  Image Source: happymag.tv
এখনো বেঁচে আছি কিনা দেখতে
নিজেই নিজেকে বিক্ষত করেছি আজ
বেদনার দিকে চেয়ে দেখি
এই একমাত্র জিনিস যা বাস্তব।

সুঁইয়ে ফোটানো একটি ছিদ্র
পুরানো চেনা দংশন
সব ভুলে যাওয়ার চেষ্টা
অথচ সব মনে পড়ে যায় আমার।

ও আমার দরদি বন্ধু
এ আমি কী হলাম
প্রতিটি চেনা মুখ
বহুদূরে চলে গেল শেষে।

এবার তুমি নিতে পারো সব
আমার ধূলার সাম্রাজ্যে
তোমাকে টেনে নামাবো আমি
তোমাকে ক্ষত-বিক্ষত করবো আমি।

মিথ্যাবাদীর আসনে বসে
আমি পরেছিলাম কাঁটার মুকুট
ক্ষয়ে যাওয়া সব ভাবনা
তাকে আর সারিয়ে তুলতে পারি না আমি।

সময়ের মরিচার নিচে
অনুভূতিগুলোও মিলিয়ে যায়
তুমি তো কেউ একজন তবু
আমি তো এখনো ঠিক রয়ে গেছি।

ও আমার দরদি বন্ধু
এ আমি কী হলাম
প্রতিটি চেনা মুখ
বহুদূরে চলে গেল শেষে।

এবার তুমি নিতে পারো সব
আমার ধূলার সাম্রাজ্যে
তোমাকে টেনে নামাবো আমি
তোমাকে ক্ষত-বিক্ষত করবো আমি।

যদি আবার শুরু করতে পারি
যোজন যোজন দূরে
নিজেকে রেখে দেবো আমি
খুঁজে নেব নতুন কোনো পথ।

 

শুনুন- ‘Hurt’

মন্তব্য লিখুন

Fill out this field
Fill out this field

সম্পর্কিত