Poet & Novelist from Bangladesh, Mostaque Ahmed, Meghchil Biography

মোশতাক আহমদ

কবি ও কথক

পেশাগত জীবনে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। অভিজ্ঞতায় ধারণ করেছেন আশি- নব্বই দশকের সন্ধিক্ষণের সাহিত্য – সাংস্কৃতিক – রাজনৈতিক আন্দোলনগুলো।
কবি আবুল হাসানের জীবনভিত্তিক উপন্যাস ‘ঝিনুক নীরবে সহো’ তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি। এছাড়াও এই উপন্যাসের নেপথ্য কাহিনি লিখেছেন ‘আবুল হাসান ও ঝিনুকের সন্ধানে’ বইতে।
সপরিবারে ঢাকা শহরে থাকেন। একটি বিশুদ্ধ ফিকশন লেখাই তাঁর সলজ্জ লালিত সাধ।

আলোকচিত্র: শাকুর মজিদ

একনজরে

কবি ও কথক

জন্ম ৪ জানুয়ারি ১৯৬৮

ভাষা বাংলা
পেশায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

প্রথম বই
সড়ক নম্বর দুঃখ বাড়ি নম্বর কষ্ট

উল্লেখযোগ্য বই
ঝিনুক নীরবে সহো


বিস্তারিত তথ্যের জন্য
বইয়ের নামে ক্লিক করুন

জন্ম ও লেখালেখি

মোশতাক আহমদের জন্ম ১৯৬৮ সালের ৪ঠা জানুয়ারি মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে। তার পিতামহের নিবাস ছিল জামালপুরের সরিষাবাড়ি।

১৯৭৪ সালে দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় লেখা ‘চাষীরা কাটিছে ধান/কেহ বলে যে খাবার আন’ এই পদ্যটি তার স্মরণকালের প্রথম প্রয়াস। ১৯৮১ সালে মির্জাপুর ক্যাডেট কলেজের অনিয়মিত সাহিত্য প্রকাশনা ‘ডাহুক’-এ দুটি লিমেরিকের মাধ্যমে প্রথম ছাপার অক্ষরে প্রকাশিত হন। ক্যাডেট কলেজের সমৃদ্ধ লাইব্রেরি এবং সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ড তাকে গড়ে উঠতে সহায়তা করে।

১৯৮৪-৮৫ সাল থেকেই মূলধারার সাহিত্যের খোঁজ খবর রাখতে শুরু করেন। ৮৬ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হবার পর ক্যাম্পাস আর চট্টগ্রাম শহরের সাহিত্য ও রাজনৈতিক অঙ্গনে যুক্ত হন। এক পর্যায়ে ‘লিরিক’ সাহিত্য পত্রিকার সাথে ঘনিষ্ঠ হন। ক্যাম্পাসের কবিতা ও গল্প প্রতিযোগিতায় বিজয়ী হন এবং ‘বিচিত্রা’ ও ‘রোববার’সহ চট্টগ্রামের দৈনিক পত্রিকাগুলোতে কবিতা প্রকাশিত হতে থাকে।

এ পর্যায়ে ১৯৮৯ সালে দিনরাত্রি প্রকাশনী থেকে তার প্রথম কবিতার বই ‘সড়ক নম্বর দুঃখ / বাড়ি নম্বর কষ্ট’ প্রকাশিত হয়। বইটি তরুণদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।

মৌলিক কবিতা ছাড়াও তিনি বিভিন্ন দেশের কবিতা অনুবাদ করেছেন।

পড়াশোনা ও কর্মজীবন

তিনি পড়াশোনা করেছেন মির্জাপুর ক্যাডেট কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও জেমস পি. গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে।

পেশাগত জীবনে উন্নয়ন সংস্থায় কাজ করেন– চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে।

বইপত্র

কবিতা

সড়ক নম্বর দুঃখ বাড়ি নম্বর কষ্ট  [১৯৮৯, দিনরাত্রি]
পঁচিশ বছর বয়স  [১৯৯৪, সড়ক প্রকাশ]
মেঘপুরাণ  [২০১০, পাঠসূত্র]
ভেবেছিলাম চড়ুইভাতি  [২০১৫, পাঠসুত্র]
বুকপকেটে পাথরকুচি  [২০১৭, চৈতন্য]
ডুবোজাহাজের ডানা  [২০২০, বাতিঘর]
অন্ধ ঝরোকায়, সখার শিথানে  [২০২১]
পদ্যাবধি: স্বনির্বাচিত কবিতা  [২০২১, বেহুলাবাংলা]

অনুবাদ

যাই ভেসে দূর দেশে: সকল মহাদেশের কবিতা  [২০২১, চন্দ্রবিন্দু]

উপন্যাস

ঝিনুক নীরবে সহো  [কবি আবুল হাসানের জীবনভিত্তিক উপন্যাস, ২০২১, পেন্ডুলাম পাবলিশার্স]

গল্প

স্বপ্ন মায়া কিংবা মতিভ্রমের গল্প  [২০১৮, চৈতন্য]

প্রবন্ধ

তিন ভুবনের যাত্রী  [২০১৬, এ লিটল বিট/কবিতার রাজপথ]

স্মৃতিপাঠ

অক্ষরবন্দি জীবন  [২০২০, বেহুলাবাংলা]
গণস্বাস্থ্য কেন্দ্রের গল্প: পাবলিক হেলথের প্রথম পাঠ  [২০২৫, ইউপিএল]

বিচিত্র গদ্য

নারসিসাসের আরশি  [২০২৫, অক্ষরবৃত্ত]
আবুল হাসান ও ঝিনুকের সন্ধানে  [‘ঝিনুক নীরবে সহো’র নেপথ্য কাহিনি, ২০২৪, অক্ষরবৃত্ত]

সম্পাদনা

তৃতীয় নয়ন, মোহনা, শানিত

সম্মাননা

  • ‘মূল্যায়ন সাহিত্য সম্মাননা-২০১১’  [‘মূল্যায়ন’ পত্রিকা আয়োজিত]
  • ‘গরান কবিতা সম্মাননা-২০১২’  [‘গরান’ পত্রিকা আয়োজিত]

 


তথ্য সহায়তায়: ম্যাজিক লণ্ঠন

পাঠকের ভালোবাসাই মেঘচিলের শক্তি।
এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন