প্রাবন্ধিক, গবেষক, শিশুসাহিত্যিক, অনুবাদক ও সম্পাদক
জন্ম: ২৭ মার্চ ১৯৬৩, ঢাকায়।
শিক্ষা: ১৯৭৮ সালে ঢাকা খিলগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ১৯৮০ সালে এইচ এস সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় ঢাকা কলেজ থেকে ১৯৮৩ সালে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মান সহ স্নাতক এবং ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর।
ছোটদের জন্য গল্প কবিতা ও প্রবন্ধ লিখে প্রথম দিকে পরিচিত হলেও সাম্প্রতিক কালে সমাজ-চিন্তা ও গবেষণামূলক প্রবন্ধ, সংস্কৃতি বিষয়ক রচনা ও সমালোচনা লিখছেন। গবেষণা করছেন বাংলা শিশুসাহিত্য নিয়ে। অনুবাদ-রূপান্তর ও পুনর্কথনমূলক রচনাও রয়েছে কিছু।
প্রকাশিত বই
আধুনিকতা: পক্ষ বিপক্ষ [প্রবন্ধ-সমালোচনা-গবেষণা, ২০০১] ব্যক্তি সমাজ সাহিত্য [প্রবন্ধ-সমালোচনা, ২০০৮] রবীন্দ্রনাথ নারী বাংলাদেশ [২০০৯] শিশুসাহিত্যের রূপরেখা [সমালোচনা-গবেষণা, ২০০৯] বাঙালির সিনেমা [গবেষণা-সমালোচনা, ২০০৯] দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সী [অনুবাদ, ১৯৯৭] ঘুমের বাড়ি [ছোটদের কবিতা, ১৯৮৫] নীল পিয়ানো [ছোটদের গল্প, ১৯৮৬] ইঁদুরকে মেরেছি পালোয়ান হয়েছি [ছোটদের গল্প, ১৯৯৭] রূপের ঝিকিমিকি [ছোটদের কবিতা, ২০১১] আমার উপেক্ষিত কবিতাগুলো [কবিতা, ২০১০] ছড়াতত্ব ছড়াশিল্প [গবেষণা-সমালোচনা, ২০১১] বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস [ইতিহাস, ২০০০] ইত্যাদি।
রচিত-অনূদিত-সম্পাদিত বইয়ের সংখ্যা ষাটের অধিক। শিক্ষা ও সংস্কৃতিধর্মী প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রের গঠন যুগের শুরু থেকে দীর্ঘ ১৭ বছর কর্মরত ছিলেন। সাংবাদিকতাও করেছেন কিছুকাল। এছাড়াও ‘বইয়ের জগৎ’ নামে বই-সমালোচনা বিষয়ক একটি ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছেন। বর্তমানে স্ত্রী অভিনয়শিল্পী শিরীন বকুল ও পুত্র প্রাকস্নাতক শিক্ষার্থী সুদীপ্ত প্রিয়দর্শনসহ নিউ ইয়র্কবাসী।



