কবি
জন্ম: ২৭ জুন, ১৯৬৫ সালে, ঢাকায়।
দাদার বাড়ি লক্ষ্মীপুরে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর। দীর্ঘদিন ধরে সম্পাদনা করেছেন ছোটকাগজ ‘শিড়দাঁড়া’।
প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘শিশু ও হারানো বিড়ালের কথা’ [১৯৯৬]। কবিতা মূল বিষয় হলেও আশির শেষদিক থেকে বাংলাদেশে ছোটকাগজভিত্তিক সাহিত্য আন্দোলনে তিনি কার্যকরী ভূমিকা রেখে এসেছেন। ২০১০ সালে উলুখড় থেকে প্রকাশিত ছোটকাগজ আন্দোলনের ২৫ বছর পূর্তিতে ছোটকাগজ বিষয়ক আকরিক গ্রন্থ ‘স্বপ্নের সারসেরা’র সম্পাদনা পর্ষদের অন্যতম ছিলেন। কবিতা, গল্প, মুক্ত-গদ্য ও স্কেচ সব মিলিয়ে এ-পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬টি। অনুবাদ এবং আঁকাআঁকিও করে থাকেন।
প্রকাশিত বই
[বিস্তারিত তথ্যের জন্য বইয়ের নামে ক্লিক করুন]
কবিতা— শিশু ও হারানো বিড়ালের কথা [১৯৯৬] মহাপুরুষের জোব্বা [১৯৯৯] ওরা আমাকে ঘিরিয়া ঘিরিয়া নাচে আর গুলি করে [২০০২] আ মরি ক্ষুদ্রত্ব [২০০৫] শুরু থেকে সম্প্রতি [কাব্য-সংগ্রহ: ২০০৯] শব্দ-দ্বন্দ্ব-ভেদ [২০১১] নখের টুকরা [২০১১] কালো কাচের বাইরে কিছু আর ঘটে না [২০১৬] তোমার নেচে নেচে চলা [২০১৬] মিসেস নিতিয়ার সাথে বৃষ্টি আসলো যেদিন [২০১৮] গান গাবো বিজয়নগরে [২০১৯] যে ব্রিজ দৃশ্যত নাই [২০২০] তালতাল মেঘ ভেঙে পড়ছে [২০২১] শুধু যদি রোদ ভালো লাগে [২০২৪]
গদ্য— ঘষা খাইতে খাইতে চলে নয়া চক্রের খেইল [২০০২] গল্প— টেক্সট ম্যাসেজের মৃত্যু [২০১২] স্কেচ-বুক— চাঁদে পাওয়া [২০১৯]



