কবি, গল্পকার, গীতিকার ও প্রাবন্ধিক
জন্ম: ১০ জুন, ১৯৭৮, দাদাবাড়ি চাঁপাই নবাবগঞ্জ জেলার হরিনগর গ্রামে। বাবার কর্মসূত্রে বেড়ে ওঠা গাইবান্ধা জেলার মহিমাগঞ্জে, যে জায়গাটিকে আমি আমার মেধা ও মননের জন্মভূমি বলতে পছন্দ করি। কেন এমনটা বলি, সেটা আমার লেখা মহিমাগঞ্জ নামক বইটি পড়লে খানিকটা ধারণা করা যেতে পারে।
পড়াশোনা: রংপুর চিনিকল উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর। পেশায় পুরদস্তুর লেখক, পাশাপাশি পার্টটাইম বিজ্ঞাপন-নির্মাতা ও বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহে পরামর্শকের কাজ করি। গীতিকার হিসেবে কিঞ্চিত পরিচিতি গানের জগতে থেকে থাকবে হয়তো।
প্রকাশিত গ্রন্থ ফিকশন ও নন-ফিকশন মিলিয়ে ৮টি।
দুই কন্যা ধানসিঁড়ি রহমান তুলনা ও মেহরিমা রহমান দিয়ানা এবং তাদের মাতা জেবুন নাহার লিপিকে নিয়ে ঢাকার বনশ্রী এলাকায় বসবাস করি।


