কবি, গবেষক ও চিত্রশিল্পী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এম.এফ.এ করেছেন অঙ্কন ও চিত্রায়ণ বিভাগে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বাঙালির দর্শন ও উত্তরাধুনিকতা’ বিষয়ে পিএইচ.ডি করেছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। বর্তনামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের শিক্ষক। লিটল ম্যাগাজিন অর্বাক-এর সম্পাদক।
প্রকাশিত বই
কবিতা— বয়াংসি চরকায় লাঙল কাব্য (২০১১), কদাচিৎ কুত্রাপি (২০১৫), বিকস্বর কুত্রাপি (২০১৭), কুত্রাপি অবিনশ্বর (২০২৬)
গবেষণা—ফ্রয়েডিয় লিবিডো তত্ত্ব এবং তান্ত্রিক দেহাত্মবাদ: সমীক্ষণ ও তুলনামূলক বিচার (২০২৪), বাঙলার চিত্রকলা; ইতিহাসের বিভ্রান্তি এবং মনন-মনীষায় ইউরোপমুখিতার মর্মভেদ (২০২৪), বঙ্গীয় শিল্পকলা; দেহতাত্ত্বিক দর্শনের উত্তরাধিকার (২০২৪)
উত্তরাধুনিক-বঙ্গীয়-তান্ত্রিক সংস্কৃতি: অভিন্ন মতাদর্শের বিবিধ প্রকাশ (প্রকাশিতব্য, ২০২৬)
সম্মাননা: ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার (২০১২), লিটলম্যাগ প্রাঙ্গণ পুরস্কার (২০১৩), Colour Wings, International Art Expo, Master Award (2024), (2025).

