গদ্যকার
জন্ম ৭ অগাস্ট, ১৯৭২। অনিয়মিত লেখালেখি করেছেন। পেশায় চিকিৎসক। বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বহু বছর। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসসসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য। মহাকাশ বার্তার সম্পাদক ছিলেন একসময়। বৃশ্চিক নামে জনপ্রিয় স্যাটায়ার লেখক ছিলেন সেখানে। সেসব লেখা নিয়ে “নিন্দুক পুরাণ” নামে একটি বই আছে তার [ফেব্রুয়ারি, ২০১২]। আর্থার সি ক্লার্কের একটি সায়েন্স ফিকশন অনুবাদ করেছেন, বেরিয়েছে সন্দেশ থেকে, “দূর পৃথিবীর ডাক” [ফেব্রুয়ারি, ২০০১]।
পড়াশুনা করেছেন উদয়ন বিদ্যালয়, বরিশাল ক্যাডেট কলেজ এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। বিতার্কিক হিসেবে বাংলাদেশ টেলিভিশন টিভি বিতর্কে শেষোক্ত দুটি কলেজকে প্রতিনিধিত্ব করেছে। বাংলাদেশে একযুগের বেশি সরকারি চিকিৎসক হিসেবে কাজ করেছেন উপজেলা থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত। হেমাটোলজীতে এফসিপিস করে সহকারী অধ্যাপক হিসেবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টারের প্রজেক্টের সক্রিয় সদস্য ছিলেন। সময়ের স্রোতে এখন অস্ট্রেলিয়া প্রবাসী চিকিৎসক। গদ্য সাহিত্য তার আগ্রহের জায়গা, যদিও পাঠক হিসেবে সর্বভূক।
