চিত্রশিল্পী, সাহিত্যিক
একজন বাংলাদেশি চিত্রশিল্পী, যিনি প্রচ্ছদ শিল্পী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। এছাড়া তিনি কবিতা ও গল্প লিখে থাকেন। মধ্য ১৯৯০-এর পর তিনি ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের অধিকাংশ গ্রন্থের প্রচ্ছদ অঙ্কন করেছেন। এছাড়া তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত মাসিক পত্রিকা রহস্যপত্রিকার শিল্প সম্পাদক হিসেবে কর্মরত আছেন। শিশুসাহিত্যে অবদানের জন্য ২০২২ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।
ধ্রুব এষ ১৯৬৭ সালের ১৭ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ভূপতি রঞ্জন এষ ও মাতার নাম লীলা এষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন।
আলোকচিত্র: ফয়জুল লতিফ চৌধুরী
[বিস্তারিত তথ্যাদি শীঘ্রই আপডেট করা হবে]

