Runa Laila, Bangladeshi playback singer and composer, She's is known as the 'Queen of melody' in South Asian music, widely regarded as one of the popular singers in South Asia, Meghchil Biography

রুনা লায়লা

সংগীতশিল্পী

একজন খ্যাতনামা বাংলাদেশী কণ্ঠশিল্পী। বাংলাদেশের তিনি ‘গানের রাণী’, ‘সুরসম্রাজ্ঞী’ এবং ‘সুরের দেবী’ হিসেবে সমধিক পরিচিত। তিনি বাংলাদেশে চলচ্চিত্র, পপ, আধুনিক ও উচ্চাঙ্গ সংগীতের জন্য বিখ্যাত। তবে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসাবে কাজ শুরু করেন। বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। রুনা লায়লা বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাতি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, লাতিন ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১৩ হাজারেরও বেশি গান করেছেন। ভারত ও পাকিস্তানে তার গান দমাদম মাস্ত কালান্দার অত্যন্ত জনপ্রিয়। লোকসঙ্গীতে বহুকাল প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী দীনেন্দ্র চৌধুরীর থেকে শিক্ষা লাভ করেছেন।

আলোকচিত্র: সাজ্জাদ হোসাইন / উইকি

[বিস্তারিত তথ্যাদি শীঘ্রই আপডেট করা হবে]

একনজরে

কণ্ঠশিল্পী

জন্ম
১৭ নভেম্বর ১৯৫২
সিলেট, পূর্ববঙ্গ, পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ)

পাঠকের ভালোবাসাই মেঘচিলের শক্তি।
এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন