Monirul Islam, Bangladeshi painter, Meghchil Biography Monir is an International figure in etching for his signature style and experimental techniques.

মনিরুল ইসলাম

চিত্রশিল্পী

মনিরুল ইসলাম মাদ্রিদ-নিবাসী বাংলাদেশের একজন চিত্রশিল্পী। তার জন্ম জামালপুরের ইসলামপুরে। তার পৈতৃক ভিটা চাঁদপুর। বাবার চাকরিসূত্রে কিশোরগঞ্জে তার শৈশব কেটেছে।
তিনি ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে চারুকলার পাঠ শেষে এখানেই শিক্ষকতা শুরু করেন ১৯৬৬ সালে। এরপর ১৯৬৯ সালে স্পেন সরকারের বৃত্তি নিয়ে সে দেশে যান উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য। এর পর থেকে স্পেনেই স্থায়ীভাবে বাস করে শিল্পচর্চা করছেন। স্পেনসহ বিশ্বের বিভিন্ন দেশে তার বহু একক ও যৌথ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া তিনি স্পেন ও মিসরে বেশ কয়েকটি আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনীতে বিচারক হিসেবে কাজ করেছেন।

আলোকচিত্র: রূপম চৌধুরী

[বিস্তারিত তথ্যাদি শীঘ্রই আপডেট করা হবে]

একনজরে

চিত্রশিল্পী

জন্ম
১৭ আগস্ট ১৯৪৩

পাঠকের ভালোবাসাই মেঘচিলের শক্তি।
এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন