Bengali intellectual, researcher and biographer of Bangladesh, Jatin Sarker, Meghchil Biography

যতীন সরকার

শিক্ষাবিদ

যতীন সরকার ছিলেন বাংলাদেশের একজন প্রগতিবাদী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক। জীবনের সিংহভাগ তিনি ময়মনসিংহে কাটিয়েছেন এবং প্রধানত নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। তার রচিত গ্রন্থসমূহ তার গভীর মননশীলতা ও মুক্তচিন্তার স্বাক্ষর বহন করে। লেখালেখির পাশাপাশি তিনি বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন। ১৯৬০-এর দশক থেকে তিনি ময়মনসিংহ শহরের সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। তিনি অসাধারণ বাগ্মিতার জন্য জনপ্রিয়তা অর্জন করেন। ২০১০ খ্রিষ্টাব্দে তাঁকে স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান করা হয়।
১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৮ আগস্ট (বাংলা ১৩৪৩ সনের ২ ভাদ্র) তারিখে যতীন সরকারের জন্ম হয় নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে।

আলোকচিত্র: নাসির আলী মামুন / ফটোজিয়াম

[বিস্তারিত তথ্যাদি শীঘ্রই আপডেট করা হবে]

একনজরে

চিন্তাবিদ, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক

জন্ম
১৮ আগস্ট ১৯৩৬
ময়মনসিংহ, বঙ্গ প্রদেশ, ব্রিটিশ ভারত (বর্তমানে নেত্রকোণা জেলা, বাংলাদেশ)

মৃত্যু
১৩ আগস্ট ২০২৫
ময়মনসিংহ, বাংলাদেশ

পাঠকের ভালোবাসাই মেঘচিলের শক্তি।
এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন