কথাসাহিত্যিক, শিক্ষাবিদ
সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন একজন বাংলাদেশী কথাসাহিত্যিক ও সাহিত্যসমালোচক। তিনি ১৯৯৬ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৮ খ্রিষ্টাব্দে একুশে পদক লাভ করেন। মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, শামসুর রাহমানের উপর তার উল্লেখযোগ্য গবেষণাকর্ম রয়েছে।
তিনি সিলেট শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আমীরুল ইসলাম এবং মাতা রাবেয়া খাতুন। তিনি সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৬ খ্রিষ্টাব্দে মাধ্যমিক পাশ করেন। উচ্চ মাধ্যমিক পাস করেন সিলেট এমসি কলেজ থেকে ১৯৬৮ খ্রিষ্টাব্দে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন ১৯৭১ ও ১৯৭২ সালে। ১৯৮১ খ্রিষ্টাব্দে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে ইয়েটস-এর কবিতায় ইমানুয়েল সুইডেনবার্গের দর্শনের প্রভাব বিষয়ে পিএইচডি করেন।
আলোকচিত্র: তালুকদার বর্ণালী দাশ / উইকি
[বিস্তারিত তথ্যাদি শীঘ্রই আপডেট করা হবে]

