Poet & Playwright from Bangladesh, Asadul Islam, Meghchil

আসাদুল ইসলাম

কবি ও নাট্যকার
জন্ম: ১৬ জুলাই ১৯৭২, সাতক্ষীরা শহরে।

১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।
বিশ্ববিদ্যালয় জীবন থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত। ম্যাড থেটারের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক। নিয়মিতভাবে মঞ্চে নাট্য নিদের্শনা ও অভিনয়ে করে যাচ্ছেন। তার রচিত ও অনূদিত নাটক দেশে ও দেশের বাইরে মঞ্চস্থ হয়েছে। তার অনূদিত নাটক ‘ওয়েটিং ফর গডো’ ডকল্যান্ড থিয়েটার লন্ডনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিস বিভাগ পরীক্ষা প্রযোজনা হিসাবে ঢাকায় মঞ্চস্থ করেছে।

উল্লেখযোগ্য রচিত নাটক দ্যা ম্যাড, ষড়ভুজ, প্রণয় যমুনা, নদ্দিউ নতিম, জন্ডিস অথবা হাফ লেডিস, রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া, অ্যানা ফ্রাঙ্ক। দেশের বিভিন্ন জার্নালে নাট্যসমালোচনা লেখেন। কবিতা ও নাটক মিলে প্রকাশিত বইয়ের সংখ্যা ২০টি। ভারতের আসাম রাজ্য থেকে কবিতার বই ‘ঘুম ঘোড়ার জেগে থাকা দৌড়’ অসমীয় ভাষায় অনুবাদ হয়ে ‘নিদ্রামগ্ন ঘোঁরার জাগি থকা দৌর’ শিরোনামে প্রকাশিত হয়েছে।

প্রকাশিত বই
[বিস্তারিত তথ্যের জন্য বইয়ের নামে ক্লিক করুন]

কবিতা— পূর্ণদৈর্ঘ্য দহনের লবণাক্ত জলছবি [২০১১]  ঊর্ণনাভের নাভিমূলে নিরাসক্ত ছায়াপথ [২০১২]  সুশ্রী সর্বনাশের অশুচি সূচিপত্র [২০১৩]  ধবধবে আঁধারের ধ্রুপদী নদী [২০১৪]  আটলান্টিক হাসির নির্ঘুম বিদ্যুৎ [২০১৫]  সবুজ রোদের জ্যোৎস্নায় বৃষ্টিমুখর পাপ [২০১৬]  ঘুম ঘোড়ার জেগে থাকা দৌড় [২০১৭]  শূন্যতার পুণ্যগর্ভে বিষণ্ন শূন্য [২০১৮]  নীরবতার বাঁশিতে তৃষ্ণার ফেরিওয়ালা [২০১৯]  সাদা কালো হৃদয়ের ঘাসগুলো [২০২০]  রাত্রির জেব্রাক্রসিংয়ে হাজার রাত্রির নোটবুক [২০২২]  ঈর্ষার হ্যাঙারে নারী নক্ষত্র [২০২৪]  যে তুমি শব্দহীন শহিদমিনার [২০২৪]  হে প্রেম [২০২৫]

অনুবাদ— ওয়েটিং ফর গডো [২০১৪]  নাটক— দ্য ম্যাড [২০১৪]  ষড়ভুজ [২০২৫]