Parvez Hossain, Bangladeshi novelist, story writer, essayist and publisher, Meghchil

পারভেজ হোসেন

গল্পকার, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক
জন্ম ঝালকাঠি জেলার রাজাপুর-এ ১৯৬০ সালে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাংলাভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর। আশির দশকের ছোট কাগজ সংবেদ-এর অন্যতম সম্পাদক পারভেজ হোসেন বর্তমানে মুদ্রণ ও প্রকাশনা ব্যবসায় জড়িত।

প্রকাশিত গ্রন্থ
গল্পগ্রন্থ: ক্ষয়িত রক্তপুতুল (১৯৯৩), বৃশ্চিকের জাল ও অন্যান্য গল্প (১৯৯৬), বিষকাঁটা (২০০৮), যে জীবন ফড়িঙের দোয়েলের (২০১০), ডুবোচর (২০১০)।

নভেলা: হরণ (২০১৫)।

তিনি যে জীবন ফড়িঙের দোয়েলের গল্পগ্রন্থের জন্য ২০১১ সালের ‘জেমকন সাহিত্য পুরস্কার’ এবং ডুবোচর গল্পগ্রন্থের জন্য ‘প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৯’ পুরস্কার পেয়েছেন।

আলোকচিত্র: মুম রহমান