ইলিয়াছ কামাল রিসাত

ইলিয়াছ কামাল রিসাত

গল্পকার ও প্রাবন্ধিক
জন্ম: ১৪ এপ্রিল ১৯৮৮, দরিয়ানগর কক্সবাজারে। পেশা শিক্ষকতা ও গবেষণা। পাঠসূত্রে তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাসেক্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই পরিচয় বাদ দিয়ে তিনি লেখালেখির জগতেই থিতু হতে চান। আলবেয়ার কামু, জগদীশ গুপ্ত, ওরহান পামুক ও সহস্র লেখকের জগতের পাশাপাশি ডেভিড লিঞ্চের সিনেমা, উড়োজাহাজ দূর্ঘটনা, মানুষের মৃত্যু ও আত্মহত্যা তার আগ্রহের বিষয়। ভ্রমণ করতে ভালবাসেন। প্রিয় শহর বার্সেলোনা ও আহাংগামা। যদি একটা প্রিয় সিনেমার নাম বলতে হয় তবে Mulholland Drive। একটি প্রিয় বইয়ের নাম বলতে বললে নাম নিবেন পুতুল নাচের ইতিকথার। লিওনেল মেসির অন্ধভক্ত।

তিনি মূলত প্রবন্ধ লিখেন— সিনেমা, সাহিত্য, ক্রিটিক্যাল তত্ত্বচিন্তা নিয়ে। কিছু ছোটগল্প লিখেছেন। সেসব লেখা ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন সাহিত্য পাতায়, পত্রিকায় ও ব্লগে। একমাত্র লক্ষ্য ঔপন্যাসিক হওয়া। সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন।