কবি ও কথাকার
জন্ম: ৭ মে ১৯৮১ সালে, কুমিল্লায়। পাড়াশোনা: রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর। বিপ্লবী ধারার প্রগতিশীল ছাত্র আন্দোলনে যুক্ত হন ১৯৯৯ সালে। তিনি সম্পাদনা করেছেন ‘প্রেক্ষণ’ ও ‘কবিতাপত্র’। লেখালেখির শুরু মূলত স্কুল জীবনে, প্রথম কবিতা প্রকাশিত হয় সাহিত্য পত্রিকা ‘প্রভাত’-এ ১৯৯৭ সালে। ২০১০ সালে প্রকাশিত হয় প্রথম কবিতার বই ‘নুন আগুনের সংসার’। বর্তমানে ঢাকায় বসবাস করছেন।

