কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক
কিশোর বয়সে কবিতা দিয়ে সাহিত্যচর্চা শুরু হলেও কর্মজীবনে তিনি মূলত উন্নয়ন বিষয়ক লেখালেখিতেই মনোনিবেশ করেন; জাতীয় দৈনিক ও সাময়িকীতে তাঁর বহু লেখা প্রকাশিত হয় এবং এ সময়ে কয়েকটি উন্নয়নমূলক গ্রন্থও প্রকাশিত হয়। ২০১৩ সালে নিয়মিত চাকরি থেকে অবসর নেওয়ার পর পঞ্চাশোর্ধ্ব বয়সে তিনি কথাসাহিত্য ও সৃজনশীল রচনায় আত্মনিয়োগ করেন। এরপর এক দশকে প্রকাশিত হয়েছে—উপন্যাস, ছোটগল্প, ভ্রমণগদ্য, শিশুতোষ সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য বিষয়ক গবেষণা ও একাডেমিক বিষয়ে তাঁর কুড়িটি বই। বর্তমানে তিনি উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক পরামর্শক হিসেবে কাজ করছেন এবং দেশে-বিদেশে নানা সাময়িকীতে নিয়মিত লেখালেখি করছেন।

