আহমেদ সজীব

আহমেদ সজীব

কবি ও অনুবাদক
জন্ম: ৮ আগষ্ট ১৯৯২। পৈত্রিক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার মুন্সিনগর গ্রামে। কৈশোর কেটেছে পুরান ঢাকার ওয়ারী ও নবাবপুরে। একসময় ফ্রান্সের La Régie Autonome Des Transports Parisiens, RATP-তে চাকরি করেছেন। বর্তমানে সুইজারল্যান্ডের অদূরে আলজাসে সেচ্ছানির্বাসিত।

প্রকাশিত বই: বেপথু এই পথে [দিব্যপ্রকাশ, ২০২২,কবিতা], ফরাসি থেকে বাঙলায় ভাষান্তর করেছেন আর্হেন্তিনার কবি আন্তোনিও পোর্কিয়ার স্বর [উজান, ২০২৪] ও ফরাসি কবি জেরার ল গ্যুইকের দ্বীপ ও লবনের কবিতা [উজান, ২০২৫]।
স্বপ্ন একদিন বেহালা বাজাবেন পুরো পৃথিবী জুড়ে।