কথাসাহিত্যিক, প্রাবন্ধিক
জন্ম ২৪ নভেম্বর ১৯৬৩ সালে, ঢাকা শহরের সিদ্ধেশ্বরীতে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ইতালির সিয়েনা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে তিনি অর্থনীতি নিয়ে গবেষণায় নিয়োজিত ছিলেন। তার গল্পগ্রন্থ খোয়াজ খিজিরের সিন্দুক প্রথম আলো বর্ষসেরা বই ১৪২২-এর সৃজনশীল শাখায় পুরস্কার লাভ করে।
প্রকাশিত গল্পগ্রন্থ— নক্ষত্রের ঘোড়া, খোয়াজ খিজিরের সিন্দুক, আয়না, নীলক্ষেতে কেন যাই এবং বখতিয়ার খানের সাইকেল। উপন্যাস— বয়েজ স্কুল ব্যান্ড।

