Shahaduz Zaman, Bangladeshi novelist, story writer and essayist, Meghchil

শাহাদুজ্জামান

কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও অনুবাদক। জন্ম ১০ নভেম্বর ১৯৬০ সালে, ঢাকায়।
তার ব্যতিক্রমী, নিরীক্ষাধর্ম গ্রন্থগুলোর মধ্য দিয়ে মননশীল বাংলা কথাসাহিত্যে তার অনিবার্য অবস্থানটি ইতিমধ্যে নিশ্চিত করেছেন। গল্প, উপন্যাস ছাড়াও প্রবন্ধ, অনুবাদ, ভ্রমণ এবং গবেষণার ক্ষেত্রে রয়েছে তার উল্লেখযোগ্য গ্রন্থ। ১৯৯৬ সালে মাওলা ব্রাদার্স আয়োজিত কথাসাহিত্যের পাণ্ডুলিপি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পুরস্কার পেয়ে প্রকাশিত হয় শাহাদুজ্জামানের প্রথম গল্পগ্রন্থ ‘কয়েকটি বিহ্বল গল্প’।

বাংলা কথাসাহিত্যে অবদানের জন্য তিনি ২০১৬ সালের বাংলা একাডেমী পুরস্কারে ভূষিত হয়েছেন। শাহাদুজ্জামান পড়াশোনা করছেন মির্জাপুর ক্যাডেট কলেজে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে। পরবর্তীকালে তিনি নেদারল্যান্ডের আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি অর্জন করেন চিকিৎসা নৃবিজ্ঞানে। বর্তমানে তিনি যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং অধ্যাপনায় যুক্ত আছেন।

আলোকচিত্র: কেট্রিওনা ফরেস্ট / Catriona Forrest