Fiction writer & Novelist from Bangladesh, Shahaduz Zaman, Meghchil Biography

শাহাদুজ্জামান

কথাসাহিত্যিক

শাহাদুজ্জামান বাংলা মননশীল কথাসাহিত্যের অন্যতম একজন লেখক। গল্প, উপন্যাস ছাড়াও প্রবন্ধ, অনুবাদ, ভ্রমণ এবং গবেষণার ক্ষেত্রে রয়েছে তাঁর উল্লেখযোগ্য বই।
ঐহিত্যবাহী প্রকাশনা সংস্থা মাওলা ব্রাদার্স আয়োজিত কথাসাহিত্যের পাণ্ডুলিপি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পুরস্কার পেয়ে ১৯৯৬ সালে প্রকাশিত হয় শাহাদুজ্জামানের প্রথম গল্পগ্রন্থ ‘কয়েকটি বিহ্বল গল্প‘। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০১৬ সালে তিনি বাংলা একাডেমী পুরস্কারে ভূষিত হন।
শাহাদুজ্জামানের পড়াশোনা মির্জাপুর ক্যাডেট কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে। নেদারল্যান্ডসের আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন চিকিৎসা নৃবিজ্ঞানে। বর্তমানে তিনি যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।

আলোকচিত্র: নাসির আলী মামুন / ফটোজিয়াম

একনজরে

কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক ও অনুবাদক

জন্ম
১০ নভেম্বর ১৯৬০

জন্মস্থান ঢাকা
পেশায় অধ্যাপনা
ভাষা বাংলা

প্রথম বই
কয়েকটি বিহ্বল গল্প

উল্লেখযোগ্য বই
কয়েকটি বিহ্বল গল্প
ক্রাচের কর্নেল
একজন কমলালেবু
মামলার সাক্ষী ময়না পাখি

উল্লেখযোগ্য সম্মাননা
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৬)


বিস্তারিত তথ্যের জন্য
বইয়ের নামে ক্লিক করুন

জন্ম ও শিক্ষাজীবন

শাহাদুজ্জামানের জন্ম ১০ নভেম্বর ১৯৬০ সালে, ঢাকায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করেন মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাশ করে চিকিৎসক হিসেবে কাজ করেছেন উন্নয়ন সংস্থা ব্র্যাকের গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পে। উচ্চতর শিক্ষার জন্য পরবর্তীকালে জনস্বাস্থ্য বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং নেদারল্যান্ডসের আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা নৃবিজ্ঞানে পিএইচডি অর্জন করেন।

পারিবারিকভাবে সাহিত্যের যে ঘোর শৈশবেই আচ্ছন্ন করেছিলো তা-ই শাহাদুজ্জামানের সাহিত্যিক হয়ে ওঠার পাথেয় হিসেবে কাজ করেছে।

কর্মজীবন

শাহাদুজ্জামান দীর্ঘদিন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পাবলিক হেলথ বিভাগে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। 

সাহিত্যকর্ম

সমসাময়িক বাংলা কথাসাহিত্যে মননশীল সাহিত্যিক হিসেবে শাহাদুজ্জামানের অবস্থান অনন্য ও অগ্রণী। গল্প, উপন্যাসেই বেশি পরিচিত হলেও শাহাদুজ্জামানের উল্লেখযোগ্য কাজ রয়েছে প্রবন্ধ, অনুবাদ, ভ্রমণ এবং গবেষণার ক্ষেত্রেও। লেখকের মতে, তিনি আল বেরুনীর মতো দীর্ঘ নয়, বরং বিস্তৃত জীবনের আকাঙ্ক্ষা করেন।

১৯৯৬ সালে মাওলা ব্রাদার্স আয়োজিত কথাসাহিত্যের পান্ডুলিপি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পুরস্কার পেয়ে প্রকাশিত হয় তার প্রথম ও ছোটগল্পের বই ‘কয়েকটি বিহ্বল গল্প’।
তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে— ক্রাচের কর্নেলআধো ঘুমে ক্যাস্ট্রোর সঙ্গেএকটি হাসপাতাল একজন নৃবিজ্ঞানী কয়েকটি ভাঙ্গা হাড়ক্যাঙ্গারু দেখার শ্রেষ্ঠ দিন এবং অন্যান্য অনুবাদ গল্পকয়েকটি বিহ্বল গল্পকাগজের নৌকায় আগুনের নদী’, ‘মামলার সাক্ষী ময়না পাখি এবং কবি জীবনানন্দ দাশের উপরে লেখা উপন্যাস একজন কমলালেবু’ অন্যতম।

শাহাদুজ্জামানের সাহিত্যকর্ম ঠিক প্রচলিত উপন্যাসের গৎবাঁধা আঙ্গিকে ধরা যায় না। অনেক সাহিত্যবোদ্ধা তাই তার লেখাকে ফিকশন-নন ফিকশন, পদ্য-কথাসাহিত্য, সবকিছুর মিশেলে ‘ডকু ফিকশান’, আবার অনেকে ‘মেটাফিকশান’ বলে থাকেন।

কমলা রকেটসহ বেশ কিছু চলচ্চিত্র ও নাটকের চিত্রনাট্যও রচনা করেছেন শাহাদুজ্জামান।

বইপত্র

ছোটগল্প

কয়েকটি বিহ্বল গল্প  [মাওলা ব্রাদার্স]
পশ্চিমের মেঘে সোনার সিংহ  [মাওলা ব্রাদার্স]
কেশের আড়ে পাহাড়  [ঐতিহ্য]
অন্য এক গল্পকারের গল্প নিয়ে গল্প  [মাওলা ব্রাদার্স]
মামলার সাক্ষী ময়না পাখি  [প্রথমা প্রকাশন]

Ibrahim Buksh’s Circus and Other StoriesTranslated by Sonia Amin  [The University Press Limited(UPL)]
শাহাদুজ্জামানের গল্প, অগল্প, না-গল্প সংগ্রহ  [পাঠক সমাবেশ]
গল্পসমগ্র-১  [মাওলা ব্রাদার্স]
নির্বাচিত গল্প  [গদ্যপদ্য]
নির্বাচিত গল্প  [জ্ঞানকোষ প্রকাশনী]

উপন্যাস, ডকুফিকশন

ক্রাচের কর্নেল  [কর্নেল তাহেরকে নিয়ে লেখা রাজনৈতিক চরিত্রনির্ভর উপন্যাস, (বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত), মাওলা ব্রাদার্স]
খাকি চত্বরের খোয়ারি  [বেঙ্গল পাবলিকেশন্‌স]
আধো ঘুম ক্যাস্ট্রোর সঙ্গে  [ডকুফিকশন ধারার কাল্পনিক সাক্ষাৎকার ভিত্তিক উপন্যাস, ঐতিহ্য]
বিসর্গতে দুঃখ  [বাঙলায়ন]
একজন কমলালেবু  [জীবনানন্দ দাশের কবি হয়ে ওঠার জীবনী গল্প, প্রথমা প্রকাশন]

প্রবন্ধ, কলাম

লেখা নিয়ে কথা  [ঐতিহ্য]
টুকরো ভাবনা  [মাওলা ব্রাদার্স]
লেখালেখি  [ঐতিহ্য]
চিরকুট  [মাওলা ব্রাদার্স]
শাহবাগ ২০১৩  [আগামী প্রকাশনী]
Broken Limbs, Broken Lives: Ethnography of a Hospital Ward in Bangladesh  [The University Press Limited(UPL)]
আমার দীপেশ আবিষ্কার  [মাওলা ব্রাদার্স]
গুগল গুরু  [মাওলা ব্রাদার্স]
ইলিয়াসের সুন্দরবন এবং অন্যান্য  [মাওলা ব্রাদার্স]
মহামারি মহাকাল  [দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)]
মুক্তিযুদ্ধের চিকিত্সা ইতিহাসশাহাদুজ্জামান, খায়রুল ইসলাম  [প্রথমা প্রকাশন]

কাগজের নৌকায় আগুনের নদী  [কলাম, প্রবন্ধ, বক্তৃতা সংকলন, আগামী প্রকাশনী]
নির্বাচিত কলাম  [ঐতিহ্য]

গবেষণা

একটি হাসপাতাল, একজন নৃবিজ্ঞানী, কয়েকটি ভাঙ্গা হাড়
[বাংলাদেশের মেডিকেল কলেজ হাসপাতালের উপর একটি নৃবৈজ্ঞানিক গবেষণা ভিত্তিতে লেখা এই বইয়ে উঠে এসেছে বাংলাদেশের একটি হাসপাতালের ভেতরকার বিচিত্র বাস্তব চিত্র, মাওলা ব্রাদার্স]

কবীর ভজন শুনে পুণ্যবানশাহাদুজ্জামান, ইফতেখার মাহমুদ  [শুদ্ধস্বর]
বাংলাদেশের কবীরপন্থী চা শ্রমিক একটি ইতিবৃত্তশাহাদুজ্জামান, ইফতেখার মাহমুদ  [মাওলা ব্রাদার্স]

গদ্য

চ্যাপলিন আজো চমৎকার  [জনান্তিক]
নির্বাচিত মুক্তগদ্য  [জ্ঞানকোষ প্রকাশনী]

সাক্ষাৎকার, বক্তৃতা

কথা পরম্পরা : গৃহীত এবং ভাষান্তরিত সাক্ষাৎকার  [পাঠক সমাবেশ]
দূরগামী কথার ভেতর  [ঐতিহ্য]
এ জীবন লইয়া কী করিব ও অন্যান্য বক্তৃতা  [বেঙ্গলবুকস]

নির্বাচিত সাক্ষাৎকার  [জ্ঞানকোষ প্রকাশনী]

ভ্রমণ

আমস্টারডাম ডায়েরি এবং অন্যান্য  [জনান্তিক]

চলচ্চিত্র, নাটক

ইব্রাহিম বক্সের সার্কাস  [বাঙলায়ন]
কমলা রকেট  [চিত্রনাট্য এবং মূলগল্পদ্বয়]
ক্রাচের কর্নেল [নাট্যরূপ সৌম্য সরকার, সামিনা লুৎফা নিত্রা, কবি প্রকাশনী]
নাট্যত্রয়ী  [শাহাদুজ্জামানের তিনটি নাটক, বেঙ্গলবুকস]

চলচ্চিত্র বিষয়ক
কথা চলচ্চিত্রের  [চৈতন্য]
বায়োস্কোপ, চলচ্চিত্র প্রভৃতি  [বাঙলায়ন]

অনুবাদ

ভাষান্তরসমগ্র: ভাষান্তরিত গল্প, প্রবন্ধ, সাক্ষাৎকার  [পাঠক সমাবেশ]
ক্যাঙ্গারু দেখার শ্রেষ্ঠ দিন এবং অন্যান্য অনুবাদ গল্প  [ঐতিহ্য]
ভাবনা ভাষান্তর  [জনান্তিক]

আত্মজৈবনিক

খানিকটা আত্মজৈবনিক বাকিটা গল্প  [ছাপাখানার ভূত]

সম্পাদনা

আখতারুজ্জামান ইলিয়াসের ডায়েরি  [আগামী প্রকাশনী]
দেখা না দেখার চোখ— সুমন রহমান, শাহাদুজ্জামান [পাঠক সমাবেশ]

রচনাসংগ্রহ

শাহাদুজ্জামান রচনাসংগ্রহ ১: ছোটোগল্প
শাহাদুজ্জামান রচনাসংগ্রহ ২: বড়োগল্প
শাহাদুজ্জামান রচনাসংগ্রহ ৩: সাহিত্য ভাবনা
শাহাদুজ্জামান রচনাসংগ্রহ ৪: সমাজ ভাবনা
শাহাদুজ্জামান রচনাসংগ্রহ ৫: সমাজ ভাবনা
[পাঠক সমাবেশ]

শাহাদুজ্জামান এর নির্বাচিত ৩টি বইয়ের কালেকশন  [জ্ঞানকোষ প্রকাশনী]

সম্পর্কিত বইপত্র

শাহাদুজ্জামানের গল্প: বিষয়বৈচিত্র্য  [অনার্য আনোয়ার]
জ্যোৎস্নালোকের সংবাদ  [শাহাদুজ্জামানের আত্মকথনসাজ্জাদ হুসাইন, ছাপাখানার ভূত]
ক্যালাইডোস্কোপিক মানবজীবন: শাহাদুজ্জামানের ছোটগল্প  [সাবিহা বৃষ্টি]

সম্মাননা

  • মাওলা ব্রাদার্স শ্রেষ্ঠ পাণ্ডুলিপি পুরস্কার, ১৯৯৬
  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০১৬
  • সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার, ২০১৯
  • প্রথম আলো বর্ষসেরা বই ১৪২৫ পুরস্কার

 


তথ্য সহায়তা: রকমারি, উইকিপিডিয়া ও শাহাদুজ্জামানের বইপত্র

পাঠকের ভালোবাসাই মেঘচিলের শক্তি।
এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন