কবি
ষাটের দশকের অন্যতম জনপ্রিয় কবি আবুল হাসান ১৯৪৭ সালের ২৭ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্নি গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস পিরোজপুর জেলার নাজিরপুরের ঝনঝনিয়া গ্রামে। তিনি ঢাকার আরমানিটোলা সরকারি বিদ্যালয় থেকে ১৯৬৩ সালে এসএসসি এবং ১৯৬৫ সালে বরিশালের ব্রজমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স নিয়ে ভর্তি হলেও মধ্যপথে প্রাতিষ্ঠানিক পড়াশোনার ইতি ঘটান। ১৯৬৯ সালে দৈনিক ইত্তেফাকের বার্তা বিভাগে যোগদানের মাধ্যমে শুরু তাঁর কর্মজীবন। পরবর্তীকালে দৈনিক গণবাংলা (১৯৭২-১৯৭৩), দৈনিক জনপদ (১৯৭৩-৭৪) পত্রিকায় সহকারি সম্পাদক হিসেবে দায়িত্ব পালক করেছেন।
আলোকচিত্র সংগ্রহ: মোশতাক আহমদ
[বিস্তারিত তথ্যাদি শীঘ্রই আপডেট করা হবে]

