Poet & Editor from Bangladesh, Ahmed Nakib, Meghchil Biography

আহমেদ নকীব

কবি

প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘শিশু ও হারানো বিড়ালের কথা’ [১৯৯৬]। কবিতা মূল বিষয় হলেও আশির শেষদিক থেকে বাংলাদেশে ছোটকাগজভিত্তিক সাহিত্য আন্দোলনে তিনি কার্যকরী ভূমিকা রেখে এসেছেন। দীর্ঘদিন ধরে সম্পাদনা করেছেন ছোটকাগজ ‘শিড়দাঁড়া’। তিনি অনুবাদ এবং আঁকাআঁকিও করে থাকেন।
২০১০ সালে উলুখড় থেকে প্রকাশিত ছোটকাগজ আন্দোলনের ২৫ বছর পূর্তিতে ছোটকাগজ বিষয়ক আকরিক গ্রন্থ ‘স্বপ্নের সারসেরা’র সম্পাদনা পর্ষদের অন্যতম ছিলেন।

আলোকচিত্র: নাহিদা বানু লুনা

একনজরে

কবি, কথাকার, অনুবাদক ও প্রাবন্ধিক

জন্ম
২৭ জুন, ১৯৬৫ সালে, ঢাকায়

ভাষা বাংলা
পেশায় সাপ্লাই চেইন বিশেষজ্ঞ

প্রথম বই
শিশু ও হারানো বিড়ালের কথা


বিস্তারিত তথ্যের জন্য
বইয়ের নামে ক্লিক করুন

জন্ম, পড়াশোনা ও কর্মজীবন

আহমেদ নকীবের জন্ম ২৭ জুন, ১৯৬৫ সালে, ঢাকায়। দাদার বাড়ি লক্ষ্মীপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
দীর্ঘদিন ধরে সম্পাদনা করেছেন ছোটকাগজ ‘শিড়দাঁড়া’। তিনি অনুবাদ এবং আঁকাআঁকিও করে থাকেন।

বইপত্র

কবিতা, গল্প, মুক্ত-গদ্য ও স্কেচ সব মিলিয়ে এ-পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬টি।

কবিতা

শিশু ও হারানো বিড়ালের কথা  [১৯৯৬, ধানসিঁড়ি]
মহাপুরুষের জোব্বা  [১৯৯৯, ধানসিঁড়ি]
ওরা আমাকে ঘিরিয়া ঘিরিয়া নাচে আর গুলি করে  [২০০২, ধানসিঁড়ি]
আ মরি ক্ষুদ্রত্ব  [২০০৫, গাণ্ডীব]
শুরু থেকে সম্প্রতি  [কাব্য-সংগ্রহ: ২০০৯, উলুখড়]
শব্দ-দ্বন্দ্ব-ভেদ  [২০১১, শিরদাঁড়া]
নখের টুকরা  [২০১১, প্রতিশিল্প]
কালো কাচের বাইরে কিছু আর ঘটে না  [২০১৬, উলুখড়]
তোমার নেচে নেচে চলা  [২০১৬, শিরদাঁড়া]
মিসেস নিতিয়ার সাথে বৃষ্টি আসলো যেদিন  [২০১৮, উড়কি]
গান গাবো বিজয়নগরে  [২০১৯, উড়কি]
যে ব্রিজ দৃশ্যত নাই  [২০২০, উড়কি]
তালতাল মেঘ ভেঙে পড়ছে  [২০২১, উড়কি]
শুধু যদি রোদ ভালো লাগে  [২০২৪, উড়কি]

গদ্য

ঘষা খাইতে খাইতে চলে নয়া চক্রের খেইল  [২০০২, দুয়েন্দে]

গল্প

টেক্সট ম্যাসেজের মৃত্যু  [২০১২, উলুখড়]

স্কেচ-বুক

চাঁদে পাওয়া  [২০১৯]

পাঠকের ভালোবাসাই মেঘচিলের শক্তি।
এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন