Bangladeshi poet and literary figure in Bengali culture, Ahsan Habib, Meghchil Biography

আহসান হাবীব

কবি

আহসান হাবীব-এর জন্ম ২ জানুয়ারি ১৯১৭, পিরোজপুরের শঙ্করপাসা গ্রাম। পিতা হামিজুদ্দীন হাওলাদার, মা জমিলা খাতুন। বরিশালের বিএম কলেজে দেড় বছর পড়ার পর ১৯৩৬ সালের শেষার্ধে কাজের খোঁজে তিনি রাজধানী কলকাতায় পাড়ি জমান। আকাশবাণীতে কলকাতা কেন্দ্রের স্টাফ আর্টিস্ট পদে ১৯৪৩ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত কাজ করেন। সর্বশেষ ‘দৈনিক বাংলা’র সাহিত্য সম্পাদক ছিলেন। প্রকাশিত কাব্যগ্রন্থ : রাত্রিশেষ (১৯৪৭); ছায়াহরিণ (১৯৬২); সারাদুপুর (১৯৬৪); আশায় বসতি (১৯৭৪, ১৩৮১ বঙ্গাব্দ); মেঘ বলে চৈত্রে যাবো (১৯৭৬); দুই হাতে দুই আদিম পাথর (১৯৮০); প্রেমের কবিতা (১৯৮১); বিদীর্ণ দর্পণে মুখ (১৯৮৫)। উপন্যাস : অরণ্যে নীলিমা (১৯৬২); জাফরানী রং পায়রা; রাণী খালের সাঁকো (১৯৬৫)। শিশুতোষগ্রন্থ : ছোটদের পাকিস্তান (১৯৫৪); জোছনা রাতের গল্প; ছুটির দিন দুপুরে (১৯৭৮); বৃষ্টি পড়ে টাপুর-টুপুর (১৯৭৭); ছুটির দিন দুপুরে; রেলগাড়ি ঝমামমে; রাণীখালের সাঁকো; জোৎস্না রাতের গল্প; ছোট মামা দি গ্রেট; পাখিরা ফিরে আসে; রত্নদ্বীপ (ট্রেজার আইল্যান্ডর সংক্ষিপ্ত অনুবাদ); হাজীবাবা; প্রবাল দ্বীপে অভিযান (কোরাল আইল্যান্ডর সংক্ষিপ্ত অনুবাদ)। সম্পাদিত গ্রন্থ : কাব্যলোক; বিদেশের সেরা গল্প। তিনি যেসব পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন- ইউনেস্কো সাহিত্য পুরস্কার (১৯৬১); বাংলা একাডেমী পুরস্কার (১৯৬১); আদমজী পুরস্কার (১৯৬৪); নাসির উদ্দিন স্বর্ণপদক (১৯৭৭); একুশে পদক (১৯৭৮); আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কার (১৯৮০); স্বাধীনতা দিবস পুরস্কার। ১৯৮৫ সালের ১০ জুলাই ৬৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

[বিস্তারিত তথ্যাদি শীঘ্রই আপডেট করা হবে]

একনজরে

কবি, সাংবাদিক ও সম্পাদক

জন্ম
২ জানুয়ারি ১৯১৭, শংকরপাশা, পিরোজপুর

মৃত্যু
১০ জুলাই ১৯৮৫, ঢাকা

পাঠকের ভালোবাসাই মেঘচিলের শক্তি।
এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন