Poet from Bangladesh, Apon Mahmud, Meghchil Biography

আপন মাহমুদ

কবি

শূন্য দশকের কবি ও সাংবাদিক আপন মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ১২ সেপ্টেম্বর। ২০১২ সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। মাত্র ৩৬ বছরের জীবনেই বাংলা কবিতায় তিনি প্রতিভার ঝলক দেখিয়ে গেছেন। কবিতার পাশাপাশি কিছু গদ্য, ছোটগল্প ও ছড়া লিখেছেন তিনি।
প্রথম কাব্যগ্রন্থ ‘সকালের দাঁড়ি কমা’ প্রকাশ পায় ২০১১ সালে। তাঁর মৃত্যুর পর ২০১৭ সালে কবি সফেদ ফরাজীর সম্পাদনায় চৈতন্য প্রকাশনী থেকে বের হয় ‘আপন মাহমুদ সমগ্র’ গ্রন্থটি।

১৯৭৬ সালের ১ জানুয়ারি লক্ষ্মীপুরের মান্দারীবাজার এলাকার কড়ইতলা গ্রামে জন্ম আপন মাহমুদের। তিনি দৈনিক আজকের কাগজ, যায়যায়দিন ও কালের কণ্ঠে জ্যেষ্ঠ সহসম্পাদক হিসেবে কাজ করেছেন।

আলোকচিত্র: রুদ্র আরিফ

[বিস্তারিত তথ্যাদি শীঘ্রই আপডেট করা হবে]

একনজরে

কবি

জন্ম
১ জানুয়ারি ১৯৭৬

মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০১২

পেশায় সাংবাদিক

পাঠকের ভালোবাসাই মেঘচিলের শক্তি।
এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন