কবি
বেলাল চৌধুরী বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভূত আধুনিক বাঙালি কবি। তাকে ষাটের দশকের কবি হিসেবে চিহ্নিত করা হয়। নিজের সম্পর্কে তিনি বলতেন ‘স্বশিক্ষিত’। যুক্ত ছিলেন বায়ান্নর ভাষা আন্দোলনে। উন্মুল-বাউন্ডুলে জীবনের প্রতি ছিল অদম্য আকর্ষণ।
১৯৬৩ সালে কলকাতা গমন এবং সেখানকার সাহিত্যজগতে প্রতিষ্ঠালাভ। ১৯৭৪-এ মায়ের আদেশে স্বদেশে ফিরে আসা। এরপর সাংবাদিকতা এবং সার্বক্ষণিক লেখালেখিই ছিল তাঁর পেশা ও নেশা। ভারত বিচিত্রার সম্পাদক ও সাপ্তাহিক সচিত্র সন্ধানীর নির্বাহী সম্পাদক ছিলেন। কলকাতার প্রবাসজীবনে কৃত্তিবাস-এর কয়েকটি সংখ্যা সম্পাদনা করেছেন। কবিতার সমান্তরালে লিখেছেন নানা বিষয়ে বিস্তর গদ্য। অনুবাদেও ছিলেন সক্রিয়। অসাধারণ স্বাপ্নিক, সাহসী, অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষ ছিলেন তিনি। তিনি ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের লেখক-সাহিত্যিকদের সঙ্গে বাংলাদেশের লেখক-সাহিত্যিকদের প্রাণময় এক সেতুবন্ধ এবং তরুণদের বন্ধুপ্রতিম।
আলোকচিত্র: নাসির আলী মামুন / ফটোজিয়াম

