জয় গোস্বামীর জন্ম ১০ নভেম্বর ১৯৫৪, কলকাতায়। পরে, ৫ বছর বয়স থেকে সপরিবারে রানাঘাটে। বর্তমানে পুনরায় কলকাতাবাসী। শিক্ষা: একাদশ শ্রেণী পর্যন্ত, রানাঘাটেই। প্রথম কবিতা লেখা, ১৩ বছর বয়সে, বাড়ির পুরনো সিলিংপাখা নিয়ে। প্রথম কবিতা ছাপা হয় উনিশ বছর বয়সে, একই সঙ্গে তিনটি ছোট পত্রিকায়, সীমান্ত সাহিত্য, পদক্ষেপ ও হোমশিখা। পরবর্তী ১৫/১৬ বছর বহু লিটল ম্যাগাজিনে অজস্র লেখা ছাপা হয়েছে। দেশ পত্রিকায় লেখা ১৯৭৬ থেকে। এখন, কিছুকাল হল, এই পত্রিকারই কর্মী। প্রধানত কবি। কয়েকটি উপন্যাস বেরিয়েছে, অন্যান্য নানা গদ্য লেখাও।
আনন্দ পুরস্কার পেয়েছেন দুবার। ১৯৯০-তে ‘ঘুমিয়েছ, ঝাউপাতা?’ কাব্যগ্রন্থের জন্য এবং ১৯৯৮-তে ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’ কাব্যোপন্যাসের জন্য। ১৯৯৭-এ পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার, ‘বজ্রবিদ্যুৎ-ভর্তি খাতা’ কাব্যগ্রন্থের জন্য। বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার (১৯৯৭) ‘পাতার পোশাক’ এবং সাহিত্য অকাদেমি পুরস্কার (২০০০) ‘পাগলী, তোমার সঙ্গে’ কাব্যগ্রন্থের জন্য।
আলোকচিত্র: নাসির আলী মামুন / ফটোজিয়াম
[বিস্তারিত তথ্যাদি শীঘ্রই আপডেট করা হবে]

