Rifat Chowdhury, Bangladeshi Poet and Actor, Meghchil Biography

রিফাত চৌধুরী

কবি

আশির দশকের এক তীব্রতম কবি রিফাত চৌধুরী। তার উচ্চারণ মাত্রই কবিতা । নিজস্ব ধাচে কবিতা লেখেন। আর কবিতার বাইরে যে-সব লেখা লেখেন। তা-ও তার কবিতারই সম্প্রসার। গীতল নয় তাঁর কবিতা, কিন্তু তার চিত্রই যেন গান গেয়ে উঠছে। চিত্র – কিন্তু ফোটোগ্রাফ নয়, শাদা-কালাে নয়। বহুবর্ণময় তাঁর কবিতা। বর্ণিলতার অন্তরে লুকিয়ে আছে অর্থময়তা। প্রতীকিতা। বাংলাদেশের কবিতায় রিফাত চৌধুরী এক অভ্যুদয় ।

ছবিসূত্র: হিমেল বিশ্বাস হিমু

[বিস্তারিত তথ্যাদি শীঘ্রই আপডেট করা হবে]

একনজরে

কবি ও অভিনেতা

জন্ম
৭ জানুয়ারি ১৯৬০

জন্ম ও লেখালেখি

১৯৬০ সালে কিশোরগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। বাবা শামসুজ্জামান চৌধুরী ও মা রাবেয়া খাতুন।
লেখালেখি শুরু আশির দশক থেকে। ১৯৮৪ সালে রিফাত চৌধুরীর প্রথম কবিতার বই ‘আলিঙ্গনের নাম’ প্রকাশিত হয়। প্রকাশিত বই আছে ১৭টি।

অভিনয়

রিফাত চৌধুরী প্রথম অভিনয় করেন নূরুল আলম আতিকের পরিচালনায় ‘বিজন মানুষ’ নাটকে। তবে অভিনয়ে তার টার্নিং পয়েন্ট ছিল মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় দর্শকপ্রিয়তা পাওয়া ধারাবাহিক নাটক ‘সিক্সটি নাইন’। এতে তিনি স্বনামে অভিনয় করেছিলেন। রিফাত কাকা নামেই তিনি তখন আলোচনায় আসেন।

ফারুকীর নির্দেশনাতেই তিনি ‘ব্যাচেলর’ দিয়ে সিনেমাতে অভিনয় শুরু করেছিলেন। এরপর প্রচার বন্ধ হয়ে যাওয়া মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘মেহেরজান’-এও অভিনয় করেছিলেন তিনি।

পাঠকের ভালোবাসাই মেঘচিলের শক্তি।
এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন