Subrata Augustine Gomes, Bangladeshi Poet, Short-story writer, Novelist, Editor and Translator, Meghchil Biography

সুব্রত অগাস্টিন গোমেজ

কবি, কথাসাহিত্যিক

দক্ষিণ ঢাকার নবাবগঞ্জ থানাস্থ বান্দুরা গ্রামে ১৯৬৫ সালে সুব্রত অগাস্টিন গোমেজের জন্ম। আশৈশব ঢাকা শহরে বড় হ’ন, বেশিরভাগ সময় পুরান ঢাকায়। সেন্ট গ্রেগরী, নটরডেম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশােনা।
মধ্য-আশি থেকে লেখা প্রকাশ পেতে শুরু করে একবিংশ, প্রসুন, প্রান্ত, গাণ্ডীব, সংবেদ, অনিন্দ্য, নৃ, দ, নির্মিতি, প্রভৃতি ছোটকাগজে। মূলত কবি। লিখেছেন গল্প, উপন্যাস ও প্রবন্ধ। বাংলায় অনুবাদ করেছেন নানা ভাষার কবিতা। ১৯৯৫ থেকে সপরিবার অস্ট্রেলিয়ায় বাস।

একনজরে

কবি, কথাসাহিত্যিক, অনুবাদক ও প্রাবন্ধিক

জন্ম
৭ জানুয়ারি ১৯৬৫

 

জন্ম ও পড়াশোনা

সুব্রত অগাস্টিন গোমেজের জন্ম ১৯৬৫ সালে, দক্ষিণ ঢাকায়, ইছামতি নদীকূলে। মা করুণা ম্যাগডালেনা গোমেজ, বাবা সুশীল জন গোমেজ। এক বছর বয়সের আগেই পিতার কর্মস্থল ঢাকা শহরে আগমন এবং সেখানেই বেড়ে ওঠা। শৈশব-যৌবনের অধিকাংশ কাটে পুরান ঢাকার নারিন্দা, লক্ষ্মীবাজার, সুত্রাপুর এলাকায়।
সেন্ট গ্রেগরী, নটরডেম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশােনা।

১৯৯৫ থেকে সুব্রত, স্ত্রী মিনতি মার্গারেট ও কন্যা টায়রা-কে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সেখানে তাঁর বৃহত্তর পরিবার, অর্থাৎ মা, বাবা, বোনদেরও বসবাস।
চাকরি একটা বহুজাতিক আইটি কোম্পানিতে।

লেখালেখি

মধ্য-আশি থেকে লেখা প্রকাশ পেতে শুরু করে একবিংশ, প্রসুন, প্রান্ত, গাণ্ডীব, সংবেদ, অনিন্দ্য, নৃ, দ, নির্মিতি, প্রভৃতি ছোটকাগজে। মূলত কবি। লিখেছেন গল্প, উপন্যাস ও প্রবন্ধ। বাংলায় অনুবাদ করেছেন নানা ভাষার কবিতা।
সাহিত্যে তার উৎসাহ থাকলেও, আগ্রহ কম। তার প্রাণের জিনিস গান, সেও অবশ্য কেবলই শোনার, গাওয়ার না।

বইপত্র

কবিতা

তনুমধ্যা  [১৯৯০]
পুলিপোলাও  [২০০৩]
কবিতাসংগ্রহ  [২০০৬]
ঝালিয়া  [২০০৯]
মর্নিং গ্লোরি  [২০১০]
ভেরোনিকার রুমাল  [২০১১]
হাওয়া-হরিণের চাঁদমারি  [২০১১]
আমাকে ধারণ করো অগ্নিপুচ্ছ মেঘ  [২০১২]
ইশ্‌ক্‌নামা [২০১৯]
দশ মহাবিদ্যা [২০২০]
ছুরিতে ঠিকরানো আঁধিয়ার [২০২০]
ডাকা ঢাকে  [২০২১]
Ragatime  [ইংরেজি কবিতা ২০১৬]
শ্রেষ্ঠ কবিতা  [২০১৮]

গল্প

মাতৃমূর্তি ক্যাথিড্রাল  [২০০৪]

উপন্যাস

কালকেতু ও ফুল্লরা  [উপন্যাস ২০০২]

অনুবাদ

অন্তউড়ি  [চর্যাপদের আধুনিকায়ন, ১৯৮৯]
নির্বাচিত ইয়েটস ১৯৯৬
এলিয়টের প’ড়ো জমি ১৯৯৮
কবিতা ডাউন আন্ডার  [অস্ট্রেলিয় কবিতার অনুবাদ, অংকুর সাহা ও সৌম্য দাশগুপ্ত’র সাথে, ২০১০]
স্বর্ণদ্বীপিতা  [বিশ্ব-কবিতার অনুবাদ ২০১১]

গদ্য

চণ্ডীদাস দ্যাখে যুগ যুগ  [২০২১]

সম্পাদিত পত্রিকা

প্রসূন
অগ্রবীজ
[যৌথ সম্পাদনা]

পাঠকের ভালোবাসাই মেঘচিলের শক্তি।
এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন