Bangladeshi Poet, Essayist and Translator, Alam Khorshed, Meghchil Biography

আলম খোরশেদ

অনুবাদক

কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। জন্ম ১৯৬০ সালে কুমিল্লায়। পেশায় প্রকৌশলী আলম খোরশেদ প্রবাসে উচ্চশিক্ষা ও দীর্ঘ পেশাজীবনের শেষে স্থায়ীভাবে দেশে ফিরে আসেন ২০০৪ সালে। ছাত্রাবস্থা থেকেই তিনি সাহিত্যচর্চা ও নানাবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। শিল্পসাহিত্যের বিভিন্ন শাখায় সমান উৎসাহী তাঁর প্রধান আগ্রহের বিষয় অবশ্য সমকালীন বিশ্বসাহিত্য। তাঁর সম্পাদিত লাতিন আমেরিকান ছোটগল্প সংকলন ‘যাদুবাস্তবতার গাথা’ আমাদের অনুবাদ সাহিত্যের একটি পথপ্রদর্শক কাজ। সম্পাদনা, অনুবাদ ও মৌলিক রচনা মিলিয়ে তিনি এ-পর্যন্ত প্রায় কুড়িটি গ্রন্থ রচনা করেছেন।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকীর্তির মধ্যে রয়েছে নোবেল-বিজয়ী কবি ভিস্লাভা শিম্বর্স্কার ‘ত্রিশটি কবিতার অনুবাদ’, বাংলাদেশের নারীবাদী গল্প-সংকলন ‘কাটা জিহ্বার কথা’, মূল স্প্যানিশ ভাষা থেকে অনূদিত ‘বোর্হেস ও ভিক্টোরিয়া ওকাম্পোর আলাপচারিতা’, ভার্জিনিয়া উলফ্-এর অ্যা রুম অভ ওযানস্ অউন-এর অনুবাদ ‘নিজের একটি কামরা’, হেনরি মিলার-এর রিফ্লেকশনস্-এর অনুবাদ ‘ভাবনাগুচ্ছ’ ইত্যাদি। বর্তমানে তিনি লেখালেখির পাশাপাশি চট্টগ্রাম শহরে তাঁর নিজের গড়া ব্যতিক্রমধর্মী, ঐতিহ্যানুসন্ধানী প্রতিষ্ঠান ‘বিস্তার’ পরিচালনার কাজে সার্বক্ষণিকভাবে ব্যাপৃত রয়েছেন।

আলোকচিত্র: Agon Myftari

[বিস্তারিত তথ্যাদি শীঘ্রই আপডেট করা হবে]

একনজরে

কবি, প্রাবন্ধিক ও অনুবাদক

জন্ম
২১ সেপ্টেম্বর ১৯৬০
কুমিল্লা

বইপত্র

১. দক্ষিণী ও লাতিন আমেরিকার অন্যান্য গল্প, ২০১৮ (বেঙ্গল পাবলিকেশন্স)
২. জাদুবাস্তবতার গাথা: লাতিন আমেরিকার গল্প, ১৯৯১ (সাহিত্যপ্রকাশ)
৩. বোরহেসের সঙ্গে কথোপকথন, ২০২০ (জার্নিম্যান)
৪. নৈঃশব্দ্যের নামগান: লাতিন আমেরিকার কবিতা, ২০২১, ২০২৫ (কথাপ্রকাশ)
৫. দা জাগুয়ার স্মাইল: নিকারাগুয়া ভ্রমণ, ২০১৯ (বাতিঘর)
৬. দূর দিগন্তের ধ্বনি: ১৯৯৫ (বিশাকা)
৭. মানবী মঙ্গল: ১৯৯৬, (দেশ) ২০২০ (পাঞ্জেরী)
৮. নিজের একটি কামরা: ২০১২ (সংহতি), ২০২২ (রাবণ, কলকাতা)
৯. ভাবনাগুচ্ছ: ২০১১ (শুদ্ধস্বর), ২০১৮ (দিব্যপ্রকাশ)
১০. নির্জন নিশ্বাস: ১৯৯৬ (অবসর), ২০২১ (পাঠক সমাবেশ)
১১. তরজমাগুচ্ছ: ২০২০ (পাঠক সমাবেশ)
১২. Arise Out of the Lock: 50 Bangladeshi Women Poets in English, ২০২২ (Balestier Press, London)
১৩. Arise Out of the Lock: 50 Bangladeshi Women Poets in English(Bilingual Edition) ২০২৫ (কথাপ্রকাশ)
১৪. কর্মব্যপদেশে বাংলাদেশে: ২০২২ (বাংলা একাডেমি)
১৫. কথা-সরিৎসাগর: অনূদিত সাক্ষাৎকার সংকলন ২০২৪, (কাগজ প্রকাশন)
১৬. দ্বিতীয় লিঙ্গের পরে: সিমোন দ্য বোভোয়ার (সাক্ষাৎকার) সংবেদ (২০১৫), রাবণ কলকাতা (২০২৫)
১৭. সাক্ষাৎকার চতুষ্টয়: ২০২৩ (চন্দ্রবিন্দু)
১৮. রূপের চলৎপ্রবাহ: চলচ্চিত্র বিষয়ক নিবন্ধ সংকলন, ২০২৪ (কথাপ্রকাশ)
১৯. অনুবাদসমগ্র: প্রথম খণ্ড (ছোটগল্প), ২০২৫
২০. চলচ্চিত্রের কথকতা: (চলচ্চিত্র কেন্দ্র)
২১. নাটক বিষয়ে: (দেশ)
২২. পঠনপাঠন: (প্রগতি)
২৩. অচেনা অক্ষর: (প্রগতি)
২৪. নিউইয়র্ক নিসর্গ: (সন্দেশ)
২৫. ভিস্লাভা শিম্বর্স্কার ত্রিশটি কবিতা: (অবসর)
২৬. দ্বাদশ কাহিনি: (চেতনা, নিউইয়র্ক)
২৭. গির্জাবিয়ে: (দেশ)
২৮. বোর্হেস বোর্হেস (বেঙ্গলবুকস)

পাঠকের ভালোবাসাই মেঘচিলের শক্তি।
এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন