অনুবাদক
হাইকেল হাশমী, জন্ম ১৯৬০ সালে ঢাকায়। বিখ্যাত কবি নওশাদ নূরীর একমাত্র পুত্র। হাইকেল একজন বহুভাষী কবি, অনুবাদক আর গল্পকার। এখন পর্যন্ত তাঁর আটটি অনূদিত গল্পগ্রন্থ, ছয়টি কাব্যগ্রন্থ, একটি ছোটগল্পের সংকলন এবং দুটি অনূদিত কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি পেশায় একজন ব্যাংকার। দুই সন্তানের জনক এবং সস্ত্রীক ঢাকায় থাকেন।
লেখকের অন্যান্য বই: ১. বাংলাদেশের উর্দু ছোটগল্প-১ম ও ২য় খন্ড, ২. উপমহাদেশের উর্দু ছোটগল্প-১ম ও ২য় খন্ড, ৩. সা’দাত হাসান মান্টোর গল্প, ৪. সংখ্যায় বিভক্ত জীবন-মোহম্মদ জামিল আক্তার ৫. সা’দাত হাসান মান্টোর শ্রেষ্ঠ গল্প
কবিতা: ১. শেষ নিঃশ্বাসের প্রথম গান, ২. কবিতার ক্যানভাস, ৩. শব্দের রক্তক্ষরণ, ৪. সত্তার কাছে চিরকুট, ৫. শব্দের স্বেচ্ছা নির্বাসন, ৬. শের ও শায়েরী (অনুবাদ)
ছোটগল্প: ১. বিভ্রমের মগ্নতা
ইংরেজি গ্রন্থ: ১. Shadows Of A Dream (Poems), ২. Sultanpur Where My Soul Resides-Obayed Akash (Translated from Bengali)
[বিস্তারিত তথ্যাদি শীঘ্রই আপডেট করা হবে]

