৩ নভেম্বর ২০২৬
সত্য ও সৌন্দর্যের সঙ্গম
চিত্রবিন্যাস :
বিজন অরণ্য

সত্য ও সৌন্দর্যের সঙ্গম

১

যতই মুখোশ পরি না কেন
আমরা মূলত প্রতারক

২

সহযোগিতা আমাদের মানবিক করে
প্রতিযোগিতা আমাদের হিংস্র করে
অথচ আমরা প্রতিযোগিতাকেই বরণ করে নিই

৩

শরীর বিবাহিত হয়
মন অবিবাহিতই রয়
কারণ মন চরিত্রহীন

৪

কামনাই সব কিছুর নিয়ন্ত্রক
কিন্তু কামনার কোনো নিয়ন্ত্রক নেই

৫

জ্ঞান চিন্তাকে অন্তঃসত্ত্বা করে
অতঃপর জীবনকে নগ্ন করে

৬

ভালো হতেই হবে কেন

কারো কাছে ভালো হব
কারো কাছে খারাপ হব

এটাই সম্পর্কের সৌন্দর্য

৭

আমরা বিশ্বাসের কৃতদাস

৮

আমরা অভিজ্ঞতাকে প্রাধান্য দিই
কিন্তু ভুলে যাই
যিনি আজ অভিজ্ঞ
তিনিও একদিন নবীন ছিলেন

৯

ইংরেজিই একমাত্র পোশাক
যা পরে মূর্খতা ঢেকে রাখা যায়

১০

বই প্রকাশ করাও এক ধরণের অপরাধ
যদি বইটি চিন্তার ঝড় না হয়

সময়ের সন্তানেরা
সময়ের সন্তানেরা-২
After-Article Banner 2
After-Article Banner 2 mob

মন্তব্য লিখুন

ধন্যবাদ। নাম ও মতামত লিখুন। পর্যালোচনার পর অল্প সময়ের মধ্যেই মন্তব্যটি প্রকাশিত হবে।

Fill out this field
Fill out this field

সম্পর্কিত