কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও কবি
জন্ম: ১০ নভেম্বর ১৯৮৭, রাজধানীর অদূরে নবাবগঞ্জ উপজেলার করপাড়ায়, বেড়ে ওঠা বারুয়াখালী গ্রামে। তার নেওয়া সাক্ষাৎকার অনেকবার নেটিজেনদের চিন্তা ও তর্কের খোরাক হয়েছে। প্রথম গল্পগ্রন্থই পেয়েছেন পাঠক-সমালোচকের সমাদর। কবিতা এখনো লেখেন, তবে অনিয়মিত। ঢাকা কলেজ থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। ক্যাম্পাসে নেতৃত্ব দিয়েছেন প্রগতিশীল ছাত্র সংগঠনের। পেশা শুরু এনজিওতে অনুবাদক হিসেবে। বর্তমানে একটি সংবাদমাধ্যমে কর্মরত। অবসরে চর্চা করেন জাপানি ভাষা।
প্রকাশিত গ্রন্থ
গল্প— অনভ্যাসের দিনে (প্রথম প্রকাশ, ২০১৮), বৃদ্ধাশ্রম হয়ে ওঠা কফি হাউসটি (জ্ঞানকোষ প্রকাশনী, ২০২৫) সাক্ষাৎকার সংকলন— দশকথা: বিশিষ্টজনের মুখোমুখি (বেঙ্গল বুকস, ২০২৫)

