নেলসন

নেলসন

কবি, লেখক ও সাংবাদিক
সংবাদপত্রে ফজলুল কবির, আর সৃজনশীল লেখা নেলসন নামে। কবিতা, গল্পসহ সৃজনশীল সাহিত্যের চর্চা করেন। অনুবাদ করেছেন অনেক। সাহিত্যের সাময়িকপত্র ‘চাড়াল’র সঙ্গে যুক্ত। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগে। পেশায় সাংবাদিক। চিন্তায় সংহত তাঁর লেখা, প্রকাশে সংযত বইয়ের সংখ্যা।

প্রকাশিত গ্রন্থ
আমার ফড়িং তার আকাশে বোমারু হয়ে ওড়ে [কবিতা], নজু শেখের পাখি [গল্পগ্রন্থ/ বেহুলাবাংলা], সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত [প্রবন্ধ/দ্যু প্রকাশন], জেলখানার চিঠি: নেতাজী সুভাষ চন্দ্র বসু [বিপ্লবীদের কথা প্রকাশন]