খান রুহুল রুবেল

খান রুহুল রুবেল

কবি, প্রাবন্ধিক, গল্পকার
জন্ম: ২৩ আগস্ট ১৯৮৭। প্রাতিষ্ঠানিকভাবে বিজ্ঞানের ছাত্র ছিলেন। পড়াশোনা সরকারী বিজ্ঞান কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। স্নাতকোত্তর। এখন পর্যন্ত লিখেছেন কবিতা ও গদ্য। সাহিত্য ও বিজ্ঞানের নানামুখী কর্মকাণ্ডের সাথে জড়িত।

সাহিত্য, বিজ্ঞান, সভ্যতার ইতিহাস এবং অর্থনীতি তাঁর পাঠ ও চর্চার বিষয়। শখ: ভাষাচর্চা, যন্ত্রসঙ্গীত শোনা, নানা রকম বইয়ের তথ্যসংগ্রহ ও তালিকাকরণ।

প্রকাশিত বই
‘ডুবোপাহাড়’ [২০১৭, কবিতা], ‘প্রাচীন বিজ্ঞান’ [২০১৭, বিজ্ঞান/ ইতিহাস]