কবি, গল্পকার, প্রাবন্ধিক ও সম্পাদক
জন্ম: ২১ ডিসেম্বর, ১৯৮৪। বাংলা ভাষায় কবিতাচর্চা করছেন দুই যুগ যাবত। এ পর্যন্ত তাঁর বিশটি মৌলিক কবিতাগ্রন্থ প্রকাশ পেয়েছে। বাংলাদেশ, ভারতসহ বিশ্বের উল্লেখযোগ্য বিভিন্ন সংবাদ-সাময়িকপত্র এবং কবিতা সংকলনে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। পিয়াসের কবিতা ইংরেজির পাশাপাশি ফরাসি, উজবেক, ফারসি, হিন্দি, জার্মান, অহমিয়া এবং তুর্কি ভাষায় অনূদিত হয়েছে। তিনি বিভিন্ন সময় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে চীন, ভারত ও নেপালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন। তাঁর ছোটগল্প অবলম্বনে টেলিছবি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে। কর্মজীবনে পিয়াস মজিদ বাংলা একাডেমি, ঢাকা’য় সহপরিচালক পদে নিযুক্ত রয়েছেন।

