সাদিয়া সুলতানা Sadia Sultana) কথাসাহিত্যিক

সাদিয়া সুলতানা

গল্পকার, ঔপন্যাসিক

জন্ম ৫ জুন, ১৯৮০। মা শাকিলা রহমান, বাবা জুলফিকার রহমান। বাবার সরকারি চাকরির সুবাদে বিভিন্ন জেলায় স্কুল জীবন কেটেছে।
নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে এস এস সি, ভিকারুননিসা নূন কলেজ হতে এইচ এস সি, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

ছাত্রজীবন থেকেই বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় লেখালেখি করছেন। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান এবং শিক্ষাবিদ আনিসুজ্জামানের সংকলন ও সম্পাদনায় প্রকাশিত আইন অভিধান ‘আইন-শব্দকোষ’-এ তিনি গবেষণা সহকারীরূপে কাজ করেছেন। বর্তমানে তিনি বিচারক হিসাবে বাংলাদেশ বিচার বিভাগে কর্মরত আছেন।

প্রকাশিত বই
গল্প— চক্র (২০১৪), ন আকারে না (২০১৭), ঘুমঘরের সুখ-অসুখ (২০১৯), মেনকি ফান্দার অপরাধ কিংবা পাপ (২০২০), উজানজল (২০২২), লিলিয়ানা ও একটি ঘরবউনি সাপ (২০২৪)।
উপন্যাস— আমি আঁধারে থাকি (২০১৮), আজু মাইয়ের পৈতানের সুখ (২০২০), ঈশ্বরকোল (২০২১), বিয়োগরেখা (২০২২), নীলগর্ভ (২০২৩), ৭১ (২০২৪), উঠল্লু (২০২৫)।
সম্পাদনা— আগুনভাঙা ফুল-নারীর কলমে বীরাঙ্গনার গল্প (২০২৫)।

প্রাপ্ত পুরস্কারসমূহ
চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার (২০২২), বাংলা একাডেমি পরিচালিত রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার (২০২৩)।