ফরিদ কবির

ফরিদ কবির

কবি, কথাসাহিত্যিক
জন্ম: ২২ জানুয়ারি ১৯৫৯, ঢাকায়। বড় হয়েছেন পুরোনো ঢাকার জিন্দাবাহারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ফরিদ কবির মুদ্রণ ব্যবসা দিয়ে জীবিকা শুরু করলেও পেশা বদল করেছেন বারবার। চাকরি করেছেন ব্যাংকে, সেটা ছেড়ে যোগ দিয়েছেন সাংবাদিকতায়; প্রথমে আজকের কাগজে ও পরে ভোরের কাগজে। আর, এখন জনসংযোগ পেশায়। সম্পাদনা করেছেন শিল্প-সাহিত্যবিষয়ক মাসিক কাগজ ‘নতুনধারা’ ও সাপ্তাহিক ‘কাগজ’। কবিতা, প্রবন্ধ, অনুবাদ ও সম্পাদনাসহ তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ২৭টি।

আশির দশকের মাঝামাঝি সময় থেকে তিনি প্রায় একাই বাংলা কবিতা-শরীরে যোগ করেন নতুন ডিকশন। প্রচলিত ও প্রথা-কবিতার বদলে কবিতার জন্য সৃষ্টি করেন নতুন রাস্তা। ‘ওড়ে ঘুম ওড়ে গাঙচিল’, ‘অনন্ত দরোজাগুচ্ছ’, ‘মন্ত্র’ এবং ‘ও প্রকৃতি ও প্রেম’ পর্যন্ত প্রতিটি গ্রন্থে, এবং এর পরবর্তীকালে রচিত প্রতিটি কবিতাতেই তিনি প্রবলভাবে নিরীক্ষাপ্রবণ, প্রথা-কবিদের মতো সকল গ্রন্থে তিনি লেখেননি একই ধরনের কবিতা।

কবিতা, প্রবন্ধ, অনুবাদ ও সম্পাদনাসহ তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২২টি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হৃৎপিণ্ডে রক্তপাত, ওড়ে ঘুম ওড়ে গাঙচিল, অনন্ত দরোজাগুচ্ছ ও মন্ত্র। আত্মজীবনীগ্রন্থ আমার গল্প।