গল্পকার
জন্ম: ১৯৮২ সালে, লক্ষীপুর জেলার ছবিলপুর গ্রামে। বাবা: মোঃ আব্দুল মতিন। মা: ফরিদা ইয়াসমিন। বেড়ে ওঠা পাহাড় আর সমুদ্রের শহর চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর। ছাত্রজীবন থেকেই পত্রিকার ‘পাঠক ফিচার’ পাতার মাধ্যমে লেখালেখির যাত্রা শুরু। ২০১৪ সালে প্রকাশিত হয় প্রথম গল্পগ্রন্থ “নৈঃশব্দ্যের ভেতর”। ২০১৯ সালে প্রকাশিত হয় প্রথম শিশুতোষ গল্পগ্রন্থ “ইলিনের বাবার চশমা”। ২০২৪ সালে প্রকাশিত হয় দ্বিতীয় গল্পগ্রন্থ “তখন আমরা ঘুমাইনি”। পেশাগত জীবনে অগ্রণী ব্যাংক পিএলসিতে কর্মরত আছেন। স্বামী: শামীম সারোয়ার হোসেন এবং সন্তান: স্বপ্ন-প্রিয়-রোদ। বর্তমান নিবাস: চট্টগ্রাম শহরে।

