ফকরুল চৌধুরী

ফকরুল চৌধুরী

কথাসাহিত্যিক
জন্ম চাঁদপুর জেলার মতলব উপজেলায়। নব্বইয়ের দশকের কথাসাহিত্যিক। পিতা আবদুল মান্নান চৌধুরী, মাতা তফরুন বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকাবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর। গল্প, উপন্যাস, প্রবন্ধ, শিল্পসমালোচনা ও সম্পাদনা তার চর্চার ক্ষেত্র। একজন মুক্ত গবেষক। উত্তর-ঔপনিবেশিক সমাজ, বিউপনিবেশায়ন তত্ত্ব, সংস্কৃতি তার পর্যালোচনার বিষয়। উত্তর-ঔপনিবেশিক পরিস্থিতি নিয়ে বিশেষ কিছু কাজ ও লেখালেখি রয়েছে। সিভিল সোসাইটি নিয়ে তার একটি সমৃদ্ধ সম্পাদনাগ্রন্থ প্রকাশিত হয়েছে। বাংলাদেশে গ্রামসি-চর্চার ক্ষেত্র প্রস্তুতিতে ভূমিকা রেখেছেন।

প্রকাশিত গ্রন্থ: গল্প: মৃতদের পাড়া, সময়ের চোখ, হজমি গাছ, ভদ্রসমাজ এবং চকলেট বিক্রেতা। উপন্যাস: হৃৎপিণ্ডের দৈর্ঘ্য ছোট হয়ে আসে, মেঘের খেলা। প্রবন্ধ: ক্ষমতা ও সাম্রাজ্য, সংস্কৃতির রূপকল্প, প্রাচ্যতত্ত্ব ও উত্তর-ঔপনিবেশিক সমাজ। সম্পাদনা: উপনিবেশবাদ ও উত্তর-ঔপনিবেশিক পাঠ, সিভিল সোসাইটি, গ্রামসি।
জীবনী: শিল্পী জয়নুল আবেদিন। শিশুতোষ: ডাইনোসর, সাগর মহাসাগর।