নুরেন দূর্দানী

নুরেন দূর্দানী

কবি ও গদ্যকার
জন্ম ১২ অক্টোবর, ঢাকায়। শৈশব-কৈশোর বেড়ে ওঠা শহরে। কবিতা, গল্প, মুক্তগদ্য ইত্যাদি লেখেন। লেখালেখির শুরু স্কুল জীবনে। তারপর ব্লগ, বিভিন্ন ছোটকাগজ ও পত্রিকায় লেখা প্রকাশিত হয়। লেখকের প্রথম মুক্তগদ্য বই ‘ঘুমপত্র’ [অনুপ্রাণন, ২০১৮], প্রথম কাব্যগ্রন্থ ‘জেডপাথরের ফুল’ [বৈভব, ২০২৫]।
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক। কর্মজীবনের এক অংশ কাটিয়েছেন বেসরকারি রেডিওতে প্রযোজক ও উপস্থাপক হিসেবে। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।