Ahmed Lipu, Bangladeshi Essayist, researcher, philosopher and editor, Meghchil

আহ্‌মেদ লিপু

প্রাবন্ধিক

জন্ম: ১৯৮২ খ্রিস্টাব্দে, মানিকগঞ্জ জেলার চরমত্ত গ্রামে নানার বাড়িতে।
পিতা: আব্দুল হাকিম, শিক্ষক। মাতা: ছাহেরা খাতুন, গৃহিণী।
অ্যাকাডেমিতে অধ্যয়ন করেছেন তাত্ত্বিক পদার্থবিদ্যা। লেখেন লিটল ম্যাগাজিনে। অর্জিত মানবজ্ঞানের দার্শনিক ভিত্তি ও রূপরেখা অন্বেষণে চিন্তার ইতিহাস অধ্যয়নচক্রের সংস্পর্শে এসেছেন। বর্তমানে স্বাধীনভাবে দর্শনচর্চায় রত।