অজিত দাশ (Ajit Dash) বাংলাভাষী কবি

অজিত দাশ

কবি ও অনুবাদক
জন্ম ১৯৮৯, কুমিল্লা শহরে । কলেজ জীবন থেকে যুক্ত ছিলেন কুমিল্লা থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিন দৃক এর সঙ্গে । ২০১২-১৩ থেকে বিভিন্ন লিটল ম্যাগাজিনের পাশাপাশি দৈনিক পত্রিকাতে কবিতা প্রকাশিত হতে থাকে। কবিতার পাশাপাশি অনুবাদ করেন। ইংরেজীর পাশাপাশি নিয়মিত হিন্দি থেকে বাংলায় এবং বাংলা থেকে হিন্দিতে অনুবাদ করছেন। তার অনুবাদে দিল্লীর স্বনামধন্য দুটো অনলাইন হিন্দি সাহিত্যের পত্রিকায় প্রকশিত হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন কবির কবিতা। পাশাপাশি হিন্দি কবিতার একটি সংকলণ নিয়ে কাজ করছেন।
পেশায় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের ছাত্র। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বর্তমান আবাস, ঢাকার মোহাম্মদপুর।

প্রকাশিত বই
অনুবাদ— ওশোর গল্প [বেহুলাবাংলা, ২০১৮]  প্রজ্ঞাবীজ [মাওলাব্রাদার্স, ২০১৯]