Mahmudur Rahman, novelist, fiction writer and researcher, Meghchil

মাহমুদুর রহমান

কথাসাহিত্যিক ও গবেষক

জন্ম: ১ সেপ্টেম্বর, ১৯৯৪; বরিশাল শহরে। সেখানে ছোটবেলা কেটেছে। বড় হওয়া ঢাকায়। স্কুলিং বরিশালে শুরু হলেও সেখানে পড়েছেন ছয় মাসের মতো। এরপর ঢাকায় আসা ও শহরবাস। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পড়েছেন ক্লাস ওয়ান থেকে। সেই স্কুল থেকেই এসএসসি। ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে ভুল করে ভর্তি হয়েছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। সেখান থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সম্মানসহ স্নাতক।

কর্মজীবন: ইঞ্জিনিয়ার হতে হতে বুঝেছিলেন ইঞ্জিনে গলতি আছে। এরপর আরেক চক্করে পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতাকে। জাতীয় দৈনিক ‘বণিক বার্তা’র ফিচার বিভাগে কর্মরত আছেন। এছাড়া একটি ত্রৈমাসিক সম্পাদনা শুরু করেছেন।

প্রকাশিত বই
গবেষণা: মোগলনামা (দুই খন্ড), ইতিহাসের পথে পথে,
নন ফিকশন: ফিরাক (শের শায়েরির অনুবাদ ও আলোচনা)
উপন্যাস: রাধেয়, শকুনি উবাচ, দ্রৌপদী
রঙ মিলান্তি, রুসওয়া, বেলাভূমি, অবিরাম বৃষ্টির শহরে
নভেলা: পঞ্চকন্যা