অনুবাদক
জন্ম: ০১ আগস্ট, ১৯৭৮, খুলনায়। পিতা- ইকবাল ইমাম, মাতা- ফাতেমা ইমাম। শৈশব, কৈশোর কেটেছে খুলনার শামসুর রহমান রোডের যৌথ পরিবারে। দু’দশক ঢাকায় বসবাসের পর এখন পুনরায় খুলনা নিবাসী।
শিক্ষা: খুলনা জিলা স্কুল ও সিটি কলেজ থেকে এস.এস.সি এবং এইচ.এস.সি। খুলনা বি.এল কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর।
২০০৫ সালে সাংবাদিকতা দিয়ে পেশাগত জীবনের শুরু। এরপর অ্যাড ফার্মের অল্প ক’দিনের চাকরি ও সাত বছরের শিক্ষকতা পেশা শেষ করে, বিগত এক দশক দারুণ সুখের, ঈর্ষা-জাগানিয়া বেকার জীবন যাপন করছেন। স্ত্রী সানজিদা বেগম ও কন্যা জাহানারা ইমাম আরিশা’কে নিয়ে তার মধুর সংসার।
প্রকাশিত অনুবাদ বই: ১৫টি
১) ‘গল্পের কোয়েলহো’ (অনুবাদ গল্প সংকলন, একুশে বইমেলা, ২০২০)
২) পাওলো কোয়েলহো’র‘ স্টোরিজ ফর প্যারেন্টস্, চিলড্রেন এ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন’- প্রথম পর্ব (অনুবাদ গল্প সংকলন, ২০২১)
৩) পাওলো কোয়েলহো’র ‘স্টোরিজ ফর প্যারেন্টস্, চিলড্রেন এ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন’- দ্বিতীয় পর্ব (অনুবাদ গল্প সংকলন, ২০২২)
৪) দেশভাগের গল্প: সাদাত হাসান মান্টো (অনুবাদ গল্প সংকলন, একুশে বইমেলা, ২০২৩)
৫) দেশভাগের গল্প: গুলজার (অনুবাদ গল্প সংকলন, একুশে বইমেলা, ২০২৩)
৬) দেশভাগের উপন্যাস: পিঞ্জর- অমৃতা প্রীতম (একুশে বইমেলা, ২০২৪)
৭) দেশভাগের গল্প: হিন্দি (একুশে বইমেলা, ২০২৪)
৮) দেশভাগের গল্প: উর্দু (একুশে বইমেলা, ২০২৪)
৯) দেশভাগের গল্প: সিন্ধি (একুশে বইমেলা, ২০২৪)
১০) দেশভাগের গল্প: ছয়টি ভাষার গল্প (একুশে বইমেলা, ২০২৪)
১১) দ্য বুক অব রুমি (অনুবাদ গল্প সংকলন, একুশে বইমেলা, ২০২৪)
১২) চাঁদের দেশে ইনস্্পেক্টর মাতাদীন- হরিশংকর পারসাই (অনুবাদ ব্যঙ্গ সংকলন, একুশে বইমেলা, ২০২৪)
১৩) দশম দিনের বাঘ ও অন্যান্য গল্প- যাকারিয়া তামের (অনুবাদ গল্প সংকলন, একুশে বইমেলা, ২০২৪)
১৪) ভার্জিনিয়া উলফ’কে সবাই ভয় পায় এবং অন্যান্য ব্যঙ্গ গল্প ও রচনা- শরদ যোশী (অনুবাদ ব্যঙ্গ সংকলন, ২০২৫)
১৫) ড্রেনে থাকা মেয়েরা এবং অন্যান্য ব্যঙ্গ গল্প ও রচনা- আজগার ওয়াজাহাত (অনুবাদ ব্যঙ্গ সংকলন, ২০২৫)


