কবি, গীতিকার, কথাসাহিত্যিক ও গবেষক
জন্ম: ১৫ মার্চ ১৯৭৭, দিনাজপুরের সেতাবগঞ্জে। তিনি সৃজনশীল সাহিত্যচর্চার পাশাপাশি ক্ষেত্রসমীক্ষাভিত্তিক মৌলিক গবেষণায় নিবেদিত। লোকসাহিত্য ও ঐতিহ্যবাহী সংস্কৃতি অধ্যয়নে তাঁর কাজ উল্লেখযোগ্য।
তিনি জারি গান আসরে ‘বিষাদ-সিন্ধু’-এর আত্তীকরণ ও পরিবেশন পদ্ধতি নিয়ে গবেষণা করে ২০১২ সালে সিটিআনন্দ আলো সাহিত্য পুরস্কার অর্জন করেন। ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির যৌথ আন্তর্জাতিক বাংলা স্টাডিজ সম্মেলনে এবং ২০১২ সালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সেমিনারে তিনি প্রবন্ধ উপস্থাপন করেন।
বর্তমানে তিনি দক্ষিণ অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং আদিবাসী লোকসাহিত্য নিয়ে কাজ করছেন।
প্রকাশিত গ্রন্থ
কবিতা— গুরুপরম্পরা [২০১০] শ্রীরাধার উক্তি [২০১১] মহামায়া কঙ্কাবতী [২০১৩] বাস্তবের লুকোচুরি [২০১৭] আপরূপার রূপকথা, উপন্যাস— নোনা জলের চোরাবালি, ছোটগল্প— নদীটির চন্দন জল [২০২০]
গবেষণা— বাংলা পুথি সাহিত্য, বাংলাদেশের ফোকলোর [২০১৫] বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র [২০১৩] সাইদুর রহমান বয়াতি সাধকের স্বদেশ ও সমগ্র [২০১৭] ফোকলোর ও লিখিত সাহিত্য জারিগানের আসরে বিষাদ সিন্ধু আত্তীকরণ ও পরিবেশন পদ্ধতি [২০১২]

