সোনিয়া রহমান

সোনিয়া রহমান

শিক্ষাবিদ, ভ্রামণিক
জন্ম ১৩ জুলাই ১৯৭৪, ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএড, বিএসএস ও এমএড ডিগ্রি অর্জন করেছেন। তিনি সুইড-বাংলাদেশ বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ।

ইতিহাস, ঐতিহ্য ও শেকড়ের টানে তিনি ঘুরে বেড়িয়েছেন বাংলাদেশের পথে-প্রান্তরে। দেশের প্রায় প্রতিটি জেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনের অভিজ্ঞতা তাঁর ভ্রমণলেখায় হয়ে উঠেছে এক মূল্যবান সম্পদ। দেশকে জানা ও দেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে পাঠকের পরিচয় করিয়ে দেওয়ার আকাঙ্ক্ষাই তাঁর ট্রাভেলগের মূল প্রেরণা।

দুই কন্যার জননী সোনিয়া রহমান লেখক-পেশাজীবী স্বামী ও সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করেন।