কবি ও গল্পকার
জন্ম: ১১ নভেম্বর ১৯৮৭, খুলনা।
নিয়মিত লেখেন বাংলাভাষার বিভিন্ন পত্রিকা এবং ওয়েবজিনে। মঞ্চ ও পথনাটক লেখেন। চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার সঙ্গে যুক্ত। তার গল্প ‘PEN Bangladesh সাহিত্য পুরস্কার-২০২০’ পেয়েছে। ‘বাঘ’ নামে একটি নকশা লেখেন ব্যক্তিগত সামাজিক পাতায়। অনুবাদ হচ্ছে তার গল্প ও প্যারাবল। ‘নির্বাক সময়ের গল্প’ নভেলাটি ইংরেজিতে তর্জমা হয়ে ধারাবাহিক ভাবে প্রকাশিত হচ্ছে আমেরিকার একটি সাহিত্য ওয়েবজিনে।
বসবাস: খুলনা, বাংলাদেশ।
প্রকাশিত বই
[বইয়ের বিস্তারিত তথ্য পেতে নামে ক্লিক করুন]
কবিতা— বিনিদ্র ক্যারাভান [২০১৫] আরোগ্যবিতান [২০২৪] বর্ষামঙ্গল [২০২৫] গল্প/গদ্য— মহামারী দিনের প্যারাবল [২০২২] প্রোপাগান্ডা [২০২৩] বাঘ [২০২৪] দাস্তান [২০২৫] নাটক— চম্পাকলি লেন ও অন্যান্য নাটক [২০২৪] উপন্যাস— কাওড়ামঙ্গল [২০২৫]










