প্রাবন্ধিক
লাবণী মণ্ডলের জন্ম টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়। সবুজের মাঝে বেড়ে ওঠা এই লেখক ভালোবাসেন প্রাণ-প্রকৃতি ও মানুষের গল্প বলতে। দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন প্রকাশনাশিল্পে। তিনি বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন মাধ্যমে সাহিত্য ও বই আলোচনা এবং প্রবন্ধ-নিবন্ধ লিখে থাকেন। সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও তাঁর সক্রিয়তা রয়েছে বিভিন্ন মাত্রায়।





