কবি, কথাসাহিত্যিক, নাট্যকার
জন্ম: ১১ নভেম্বর ১৯৮৭, খুলনা। হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর। নিয়মিত লেখেন বাংলাভাষার বিভিন্ন পত্রিকা এবং ওয়েবজিনে। মঞ্চ ও পথনাটক লেখেন। চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার সঙ্গে যুক্ত। ব্লেন্ডার্স চয়েস-দ্যা ডেইলি স্টার ওটিটি এওয়ার্ড ২০২৫-এর ক্রিটিক অ্যাওয়ার্ড বিজয়ী ওয়েব সিরিজ ‘ফেউ’-এর সহ-লেখক তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব পেজে ‘বাঘ’ শিরোনামে একটি জনপ্রিয় নকশা সিরিজ লিখে থাকেন। ‘পুন্নিমায় তার চান্দের মতন মুখখান’ গল্পের জন্য তিনি ‘পেন বাংলাদেশ সাহিত্য পুরস্কার-২০২০’ লাভ করেন এবং মৌলিক গল্প ‘কুরছিয়ানা’র জন্য ‘প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫’-এ ভূষিত হন। অনুবাদ হচ্ছে তার গল্প ও প্যারাবল। নভেলা ‘নির্বাক সময়ের গল্প’ কবির দেব ও ঋতুপর্ণা মুখার্জির ইংরেজি অনুবাদে আন্তর্জাতিক অনলাইন সাহিত্য পত্রিকা ‘চিউয়ার্স বাই মাস্তিকাদোরেস’-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। নিয়মিত লিখছেন বাংলা ভাষার বিভিন্ন শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকা, সাহিত্য সাময়িকী ও ওয়েবজিনে। বর্তমানে তিনি বসবাস করেন খুলনায়।
প্রকাশিত বই: কবিতা— বিনিদ্র ক্যারাভান [২০১৫] আরোগ্যবিতান [২০২৪] বর্ষামঙ্গল [২০২৫] গল্প/গদ্য— মহামারী দিনের প্যারাবল [২০২২] প্রোপাগান্ডা [২০২৩] বাঘ [২০২৪] দাস্তান [২০২৫] বিচিকলা(র) বজারজাতকরণ পদ্ধতি [২০২৬] নাটক— চম্পাকলি লেন ও অন্যান্য নাটক [২০২৪] উপন্যাস— কাওড়ামঙ্গল [২০২৫]




















